সোমবার, ০২ মার্চ ২০২৬,

শিরোনাম :
  • কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যাবে না--- ধর্মমন্ত্রী কায়কোবাদ চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের  গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া  কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত স্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করেছেন কুমিল্লার সাবেক মেয়র সাক্কু গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান
  • কুমিল্লায় ওলামা-মাশায়েখ সম্মেলনে আলেমদের মিলনমেলা

    কুমিল্লায় ওলামা-মাশায়েখ সম্মেলনে আলেমদের মিলনমেলা
    ছবি- কুমিল্লা মেইল

     কুমিল্লায় সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের আয়োজনে ও তাহযীবুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি আবদুল কাইয়ুম মজুমদারের তত্ত্বাবধানে নগরীর স্বনামধন্য একটি আইটি কনভেনশন হলে ওলামা মাশায়েখ সম্মেলন ও ছাত্র আন্দোলনে আহত-নিহতদের জন্য দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (১৭ আগস্ট) জেলার বিভিন্ন আলীয়া ও কওমি মাদরাসা থেকে আগত ওলামাদের মিলনমেলা ঘটে। মাওলানা তাজুল ইসলাম ও মাওলানা মুহিব্বুল্লাহ মাহবুবীর যৌথ সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াত ও সঙ্গীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাজীগঞ্জ দারুল উলুম আহমাদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ ড.মুফতি হিফজুর রহমান। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ। বিশেষ বক্তার বক্তব্য রাখেন নাগাইশ দরবার শরীফের পীর মাওলানা মোশতাক ফয়েজী, ইবনে তামিয়া স্কুল অ্যান্ড কলেজ জামে মসজিদের খতিব মুহাদ্দিস মাওলানা আব্দুল হালিম, হেফাজতে ইসলাম বাংলাদেশের কুমিল্লা মহানগর সেক্রেটারি মাওলানা মুনির হোসাইন কাসেমী,মাওলানা ইয়াছিন আহমাদ ফারুকী,কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াত ইমাম পরিষদের সভাপতি মওলানা মিজানুর রহমান,বরুড়া শশইয়া ইসলামিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মুফতি মাওলানা রফিকুল ইসলাম হেলালী, হেফাজতে ইসলাম বাংলাদেশের দায়িত্বশীল মাওলানা জামীল আহমাদ আশরাফী, বাংলাদেশ তা'লিমে হিযবুল্লাহর সেক্রেটারি জেনারেল সোনাকান্দা বহুমুখী কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা মোতালেব হোসাইন সালেহী, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগরীর সভাপতি মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী, ওলামা বিভাগের কুমিল্লা নোয়াখালী অঞ্চলের সমন্বয়ক অধ্যাপক  লিয়াকত আলী ভূঁইয়া,পান্ডুঘর দরবার শরীফের পীর মাওলানা গোলাম জিলানী, মাজলিসুল মুফাসসিরিন কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটার ও ঠাকুরপাড়া বড় জামে মসজিদের খতিব মুফতি মাওলানা হাবিবুর রহমান আল-ফরিদী, বাংলাদেশ খেলাফত মজলিস কুমিল্লা মহানগরীরসভাপতি হাফেজ মাওলানা সোলাইমান, খেলাফত মজলিস কুমিল্লা শাখার যুগ্ম-সচিব হাফেজ মাওলানা আব্দুস সালাম সরাফতি প্রমুখ। সভাপতিত্ব করেন দেবীদ্বার ইসলামিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আলাউদ্দিন সরকার। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শফিকুল আলম হেলাল। ইসলামী সংগীত পরিবেশন করেন মাওলানা মোল্লা আল আমিন শিল্পী, মাওলানা বেলাল হোসেন হেলালী, মাওলানা আশরাফ আলী ও মাওলানা সাইদুল ইসলাম মাসুদ।


    add