কুমিল্লার দেয়ালে দেয়ালে সম্প্রীতির বাংলাদেশ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১৩ অগাস্ট, ২০২৪ ১৫:২৮ পি এম
কুমিল্লার দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে শিক্ষার্থীদের রংতুলিতে আঁকা শৈল্পিক গ্রাফিতি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সম্পৃক্ত শিক্ষার্থীদের আয়োজনে জেলার বিভিন্ন এলাকায় কয়েকদিন ধরেই চলছে ব্যতিক্রমী এ শিল্পকর্ম।এতে সাম্প্রতিক প্রেক্ষাপটে নতুন বাংলাদেশ গড়ার নানা স্লোগান স্থান পাচ্ছে। নান্দনিক রঙ্গের আঁকিবুকিতে ফুটিয়ে তোলা হয়েছে সম্প্রীতির বাংলাদেশের চিত্র।এতে দেখা যায় একসাথে মিলেমিশে বসবাস করছে মুসলিম-হিন্দুসহ অন্যান্য ধর্মাবলম্বীরা।পাশাপাশি রয়েছে মসজিদ-মন্দিরসহ অন্যান্য উপাসনালয়। রয়েছে দেশের ইতিহাস-ঐতিহ্য ও সংগ্রামের কথা। তুলে ধরা হয়েছে ছাত্র আন্দোলনে নিহতদের প্রতিচ্ছবি। পানি লাগবে পানি আহ্বান করা মুগ্ধ ও বুক পেতে গুলি নেয়া শহীদ আবু সাঈদের কথাও বাদ যায়নি। সরেজমিনে ঘুরে দেখা গেছে কুমিল্লা নগরীর জিলা স্কুল, মডার্ন স্কুল, ভিক্টোয়ার সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি শাখা, কুমিল্লা সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়,কুমিল্লা আইডিয়াল কলেজ, রূপসী বাংলা কলেজ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ের সামনের দেয়ালসহ অলিগলির দেয়ালগুলোতেও প্রতিবাদী স্লোগান এবং সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণের আহ্বান সম্বলিত চিত্র অঙ্কন করা হচ্ছে। এমনকি অনেক পুরনো ও জীর্নশীর্ণ দেয়াল ঘষে নতুন রঙ লাগিয়ে করা দৃশ্যকাব্য আলোকিত করছে পুরো এলাকা। বর্তমানে জেলা সদর ছাড়াও উপজেলা পর্যায়ের শিক্ষার্থীরাও অংশ নিচ্ছেন এ কাজে।
প্রসঙ্গত গত ০৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যূত্থানে শেখ হাসিনার পতনের পর থেকেই সড়কে ট্রাফিকের দায়িত্ব পালনের পর শিক্ষার্থীদের দলবদ্ধ এ উদ্যোগেরও প্রশংসা করছেন সাধারণ মানুষ। কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের দেয়ালে গ্রাফিতি অঙ্কন দেখছিলেন ব্যবসায়ী সাফায়েত উল্লাহ ও কলেজ শিক্ষক মীর সোহেল। তারা বলেন, দেশের প্রতি শিক্ষার্থীদের এমন ভালোবাসা সত্যিই আমাদের গর্বের বিষয়। গ্রাফিতিগুলোকে শিল্পকর্ম হিসেবে মূল্যায়ন করার দাবি জানান তারা।
সচেতন নাগরিক কমিটি (সনাক) এর কুমিল্লা জেলা সভাপতি রোকেয়া বেগম শেফালী বলেন, বিশৃ্ঙ্খলার পরিবর্তে শিক্ষার্থীদের এমন সৃজনশীল কর্মকাণ্ড সুন্দর ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে সহায়ক হবে।
- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
- রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যাবে না--- ধর্মমন্ত্রী কায়কোবাদ
- চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা
- চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা
- কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া
- কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া
- কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত
- স্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করেছেন কুমিল্লার সাবেক মেয়র সাক্কু
- গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান