বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,

শিরোনাম :
  • 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম তদন্ত কমিটির গোলকধাঁধায় ভিক্টোরিয়া কলেজ কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক সৃজনশীল সাহিত্য প্রকাশনা উৎসাহের মোড়ক উম্মোচন
  • সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ১৩

    সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ১৩
    সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ১৩

    সিলেটের নজিরবাজারে ট্রাক-পিকআপ সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন। 

    বুধবার ভোর ৫টা ৪০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

    এখন পর্যন্ত নিহতদের মধ্যে ৯ জনের নাম জানা গেছে। তারা হলেন, সুনামগঞ্জের দিরাই ভাটিপাড়া গ্রামের হারিছ মিয়া (৫০), সৌরভ (২৫), সাধু মিয়া (৩০), সাহেদ নুর (৪৫), সাগর (২০), বাহাদুর পুরের ওয়াহিদ আলী (৩০), রশিদ মিয়া (৪০), দুলাল মিয়া (৪৫), বাদশা মিয়া (৩০)।

    স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রমিকবোঝাই একটি পিকআপ ভ্যানের সঙ্গে বালুবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তারা হতাহত হয়। আহত কয়েকজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    দক্ষিণ সুরমা থানা পুলিশের ডিউটি অফিসার মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

    তিনি বলেন, ঘটনাস্থলে ১১ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহতদের মধ্যে দুজন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। 

    মোট কতজন আহত হয়েছেন এখনো পর্যন্ত জানা যায়নি বলে তিনি জানান।


    add