কুমিল্লার জামতলা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ৯ জুন, ২০২৪ ১১:৪৬ এএম
কুমিল্লার বুড়িচং সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ-র গুলিতে আনোয়ার হোসেন (৫০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। রবিবার (৯ জুন)সকাল ৮টার দিকে উপজেলার বাকশিমুল ইউনিয়নের মিরপুর গ্রামের বাংলাদেশ-ভারতের ২০৬৫ (৮এস) নম্বর সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটে।বুড়িচং থানার ডিউটি অফিসার মো. জুয়েল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। আনোয়ার উপজেলার মিরপুর গ্রামের চারু মিয়ার ছেলে। বিজিবি, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি ভারত থেকে চোরাই পথে আনা চিনি বহনকারী শ্রমিক হিসেবে কাজ করতেন।
৬০ বিজিবির অধিনায়ক এএম জাবের বিন জব্বার জানান, সকাল সাড়ে ৮টয় আনোয়ার ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেন। ওই সময় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে আলোচনার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি।
- কুমিল্লায় নোহা মাইক্রোবাস থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার, আটক ২
- বুড়িচংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা, বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির নির্দেশনা
- অফিস চলাকালে প্রাইভেট হাসপাতালে রোগী দেখার অভিযোগ কুমেকের রেডিওলজিস্টের বিরুদ্ধে
- কুমিল্লায় জলাবদ্ধতায়, প্রধানমন্ত্রীর ফোনকলে পরিবর্তন করা হয়েছে এইচএসসি পরীক্ষার কেন্দ্র
- বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
- কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার
- ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় এনসিপি'র ‘জুলাই পদযাত্রা’ স্থগিত
- কুমিল্লায় স্ত্রীকে গলা কেটে থানায় স্বামীর আত্মসমর্পণ
- সব প্রস্তুতি শেষ, শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী
- চৌদ্দগ্রামে ৭০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক