কুমিল্লায় স্বামীর বাইক থেকে সিটকে পড়ে প্রাণ গেলো স্ত্রীর
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ৭ জুন, ২০২৪ ২১:৫৯ পি এম
নিজস্ব প্রতিবেদক।।কুমিল্লায় স্বামীর মোটরসাইকেল থেকে সিটকে পড়ে ট্রাক চাপায় এক নারী নিহত হয়েছেন। ওই নারীর নাম ফেরদৌসী বেগম (৪৫) শুক্রবার (০৭ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় কুমিল্লা আদর্শ সদর উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলেখারচরে এ দুর্ঘটনা ঘটে। নিহতের স্বামী মো. দুলাল মিয়া জানান, তারা কুমিল্লা শহরতলীর চাঁনপুরে থাকেন। শুক্রবার সকালে গ্রামের বাড়ি চান্দিনা উপজেলার জাফরাবাদ যান। সেখানে একটি সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে বিকালে মোটরবাইকের ফেছনে স্ত্রীকে নিয়ে চাঁনপুরের বাসার দিকে ফিরছিলেন। পথিমধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলেখারচরের কাছে এসে সামনে গাড়ি দেখে ব্রেক করেন। এতে স্ত্রী বাইক থেকে পড়ে গেলে পেছনে থাকা একটি ট্রাক তার স্ত্রীর মাথা পিষ্ট করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই ফেরদৌসী বেগম নিহত হন। ময়নামতি হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ইকবাল বাহার বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
- কুমিল্লায় নোহা মাইক্রোবাস থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার, আটক ২
- বুড়িচংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা, বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির নির্দেশনা
- অফিস চলাকালে প্রাইভেট হাসপাতালে রোগী দেখার অভিযোগ কুমেকের রেডিওলজিস্টের বিরুদ্ধে
- কুমিল্লায় জলাবদ্ধতায়, প্রধানমন্ত্রীর ফোনকলে পরিবর্তন করা হয়েছে এইচএসসি পরীক্ষার কেন্দ্র
- বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
- কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার
- ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় এনসিপি'র ‘জুলাই পদযাত্রা’ স্থগিত
- কুমিল্লায় স্ত্রীকে গলা কেটে থানায় স্বামীর আত্মসমর্পণ
- সব প্রস্তুতি শেষ, শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী
- চৌদ্দগ্রামে ৭০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক