শাওয়ালের চাঁদ দেখা গেছে, কাল খুশির ঈদ
- ডেস্ক রিপোর্টার
- প্রকাশ: ১০ এপ্রিল, ২০২৪ ১৯:০২ পি এম
বাংলাদেশের আকাশে বুধবার (১০ এপ্রিল) ১৪৪৫ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে সারা দেশে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত হবে বৃহস্পতিবার (১১ এপ্রিল)। বুধবার ছিলো মাহে রমজানের শেষ দিন। বুধবার (৯ এপিল) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠক শেষে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় এ বছর ৩০ রোজা পূর্ণ করে ঈদ-উল-ফিতর উদযাপিত হচ্ছে। মাগরিবের নামাজের পর বায়তুল মোকাররম মসজিদে ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ের সভাকক্ষে চাঁদ দেখা কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. ফরিদুল হক খান। বৈঠক শেষে কমিটির সভাপতি জানান চাঁদ শাওয়ালের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী পবিত্র ঈদুল ফিতর বৃহস্পতিবার। এদিকে, ঈদ-উল-ফিতরের দিন দেশের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে। আবহাওয়া বা অন্য কোনো কারণে জাতীয় ঈদগাহে সম্ভব না হলে বায়তুল মোকাররমে জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। এছাড়াও প্রতিবারের মতো এবারও পবিত্র ঈদুল বায়তুল মুকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে।
- কুমিল্লা মেডিকেল কলেজের শয্যাসংখ্যা এক হাজারে উন্নীত করা হবে ---মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
- 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ
- কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi
- ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত
- ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ
- ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক
- কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা
- কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২
- কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম
- কথা দিয়ে কথা রাখলেন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান