রবিবার, ৩০ অগাস্ট ২০২৬,

শিরোনাম :
  • কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম তদন্ত কমিটির গোলকধাঁধায় ভিক্টোরিয়া কলেজ কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক সৃজনশীল সাহিত্য প্রকাশনা উৎসাহের মোড়ক উম্মোচন বরুড়ায় শিশু, নারী ও কিশোর-কিশোরীদের উন্নয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত ভারী বৃষ্টির দাপট কবে কমবে? আবহাওয়া অধিদপ্তরের নতুন পূর্বাভাস সোমবার প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল, যেভাবে জানা যাবে রেজাল্ট কুমিল্লা নগরীর ২০ নম্বর ওয়ার্ডে চালু হচ্ছে ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট’ বরুড়ায় পুলিশের অভিযানে ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার, পালিয়েছে মাদক কারবারিরা কুমিল্লা স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানির উদ্যোগ নেওয়া হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী 
  • পাহাড়ে অশান্তি সৃষ্টিকারীদের নির্মূলের হুঁশিয়ারি সেনা প্রধানের

    পাহাড়ে অশান্তি সৃষ্টিকারীদের নির্মূলের হুঁশিয়ারি সেনা প্রধানের
    ছবি/সংগৃহীত

    সশস্ত্র হামলা ও ব্যাংক লুটের পর এবার বান্দরবান পরিদর্শনে গিয়েছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সেখানে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন এখানে অশান্তি সৃষ্টিতে জড়িতদের নির্মূল করা হবে। Advertisement: 0:14 তিনি জানান, “কেএনএফের সঙ্গে শান্তি আলোচনা চলছিল, তারা দুইবার বসেছে শান্তিচুক্তির জন্য, তৃতীয়বার বসার কথা। তারা কি কখনও বলেছে যে, না হবে না, মানি না। আমি যতটুকু শুনেছি, সবাই এর সঙ্গে জড়িত না। তাদের কেউ কেউ শান্তি চায়। কয়েকজন আছে যারা এটা চাচ্ছে না, তাদের নির্মূল করা হবে।” রবিবার (৭ এ্রপ্রিল) বান্দরবানের সেনা রিজিয়ন মাঠে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। দুই দিনে তিন ব্যাংকে ডাকাতি, অপহরণ ও গোলাগুলির প্রেক্ষাপটে বান্দরবানের রুমা ও থানচি উপজেলা পরিদর্শন করেন সেনাপ্রধান। এর আগে, শনিবার বান্দরবান পরিদর্শনে গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সেনাপ্রধান বলেন, “আলোচনা শেষ হওয়ায় আগে এই অশান্তি শুরু হয়েছে, তবে দ্রুত সময়ে অশান্তি কেটে যাবে এবং শান্তি ফিরে আসবে।” জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, “কেউ দেশের ক্ষতি করছে, দেশের জনগণের ক্ষতি করছে, সেটা রোধ করতে যদি আমাদের শক্ত অবস্থানে যেতে হয়, অবশ্যই যাব। কিন্তু সেটা আমাদের প্রাথমিক লক্ষ্য না, আমরা শান্তিপূর্ণভাবে সবকিছুর সমাধান চাই।” তিনি বলেন, “সন্ত্রাসীরা স্বেচ্ছায় আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাইলে তাদের স্বাগত জানানো হবে। অন্যথায় কঠোর হাতে দমন করা হবে।” • এবার আলীকদমেও গোলাগুলি সেনাপ্রধান বলেন, “কেউ মরণ কামড় দিলে তা শক্ত হাতে প্রতিহত করা হবে। সেনাবাহিনী খুবই মানবিক, আমরা সারা বিশ্বে মানবিকতার জন্য বিখ্যাত। শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ ১ নম্বর শান্তিরক্ষী দেশ। এটা অর্জনের পেছনে যেসব গুণাবলী আছে তারমধ্যে অন্যতম হলো মানুষের প্রতি দরদ ও সহনশীলতা। মানবাধিকার লঙ্ঘন হয় এ ধরনের কাজ বাংলাদেশ সেনাবাহিনী কখনো করে না।” বান্দরবানে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে কয়েকজন সন্ত্রাসীকে আটক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। • থানচিতে যৌথ বাহিনীর সঙ্গে কেএনএফের গোলাগুলি তিনি বলেন, “গতকাল (শনিবার) রাতে কিছু সন্ত্রাসীকে ধরতে সক্ষম হয়েছে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী; কিছু অস্ত্রও উদ্ধার করা হয়েছে। দৃশ্যমান কিছু কার্যক্রম আপনারা দেখতে পাবেন। এর ফল আপনারা সময়মতো পাবেন। আমি আপনাদের মাধ্যমে নিশ্চিত করতে চাই, আমার কাছে প্রধানমন্ত্রীর নির্দেশনা খুবই পরিষ্কার। বাংলাদেশের জনগণের শান্তির জন্য, বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য যা করণীয়, প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ- সেটাই করতে হবে। সেটা বাস্তবায়নে আমরা সক্ষম হব বলে দৃঢ়ভাবে বিশ্বাস করছি।” সেনাপ্রধান বলেন, “এই ঘটনার আগাম তথ্য থাকলে আমরা অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নিতাম। আমরা তাদেরকে বিশ্বাস করেছি। কেএনএফের সঙ্গে শান্তি আলোচনা চলছিল।” • ব্যাংক ডাকাতির ঘটনায় বান্দরবানের রুমা ও থানচিতে ৪ মামলা রবিবার হেলিকপ্টারে বান্দরবানে এসে রুমা ও থানচির পরিস্থিত ঘুরে দেখেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। রিজিয়ন কার্যালয়ে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। পরে তিনি বান্দরবান সেনা রিজিয়ন মাঠে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। গত মঙ্গলবার রাত ৯টার দিকে শতাধিক সশস্ত্র ব্যক্তি বান্দরবানের রুমা উপজেলা সদরে সোনালী ব্যাংকে হামলা চালায়। তারা ব্যাংকের কর্মকর্তা, নিরাপত্তা রক্ষীসহ অন্তত ২০ জনকে মারধর করে। টাকার পাশাপাশি পুলিশের অস্ত্রও লুট করে। • বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার ব্যাংকের ব্যবস্থাপক নেজাম উদ্দীন তখন রামু উপজেলা পরিষদ এলাকায় মসজিদে তারাবির নামাজ পড়ছিলেন। হামলাকারীরা মসজিদে ঢুকে তাকে অপহরণ করে। পরদিন দুপুরে রুমা থেকে ৮৩ কিলোমিটার দূরে থানচি উপজেলা সদরে কৃষি ব্যাংক ও সোনালী ব্যাংকে হামলা চালিয়ে টাকা লুট করে তিনটি গাড়িতে আসা একদল সশস্ত্র লোক। • বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী, সন্ত্রাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানের ঘোষণা এছাড়া বৃহস্পতিবার রাতে বান্দরবানের থানচি উপজেলা সদরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের ঘণ্টাব্যাপী গোলাগুলি হয়। গোলাগুলির খবর পাওয়া যায় আলীকদমেও। এ নিয়ে ওই এলাকার মানুষের ভয় আর আতঙ্ক বিরাজ করছে। এসব ঘটনায় পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট-কেএনএফ এর নাম এসেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় অপহৃত ব্যাংক কর্মকর্তাকে উদ্ধার করে র‌্যাব। সূত্র: ’ঢাকা ট্রিবিউন’


    add