বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬,

শিরোনাম :
  • বুড়িচংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা, বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির নির্দেশনা কুমিল্লায় জলাবদ্ধতায়, প্রধানমন্ত্রীর ফোনকলে পরিবর্তন করা হয়েছে এইচএসসি পরীক্ষার কেন্দ্র বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় এনসিপি'র ‘জুলাই পদযাত্রা’ স্থগিত কুমিল্লায় স্ত্রীকে গলা কেটে থানায় স্বামীর আত্মসমর্পণ সব প্রস্তুতি শেষ, শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী চৌদ্দগ্রামে ৭০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক ভিক্টোরিয়া কলেজ রোভার স্কাউটের সিনিয়র রোভার মেট নির্বাচিত মো. ফয়সাল গোমতীর পানি বৃদ্ধিতে কুমিল্লার চরাঞ্চল প্লাবিত, পানির নিচে হাজারো কৃষকের সবজি ক্ষেত বরুড়ায় চলন্ত পিকআপে ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৬ দুর্ধর্ষ ডাকাত গ্রেপ্তার
  • ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ঠেকানোর উপায়

    ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ঠেকানোর উপায়
    ছবি/সংগৃহীত

    প্রায় দেড় বছর আগে চুরির অভিযোগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হাতে পাঁচ সহযোগীসহ গ্রেপ্তার হয়েছিলেন জব্বার মোল্লা। জব্বারের বয়স তখন ছিল ৬৭ বছর। অভিযোগ, তিনি ৫০ বছর ধরে বিভিন্ন বাসাবাড়িতে চুরি করেন।পুলিশ বলেছে, ২০২২ সালের ৮ অক্টোবর গ্রেপ্তার হওয়া এই চক্রের সদস্যরা বিভিন্ন এলাকায় ঘুরে বিভিন্ন বাসাবাড়িকে চুরির লক্ষ্যবস্তু বানান। তাঁরা মূলত দুটি বিষয় দেখে লক্ষ্যবস্তু ঠিক করেন। এক. যে বাসায় দারোয়ান নেই। দুই. যে বাসায় ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা নেই। প্রায় একই সময়ে ডিবির হাতে চুরির অভিযোগে গ্রেপ্তার হন আজিজুল হক ফকির নামের এক ব্যক্তি। ডিবির ভাষ্য, আজিজুল মাদারীপুরের একটি ইউনিয়ন পরিষদের সদস্য। তিনি একটি চোর চক্র গড়ে তুলেছেন। এই চক্রের সদস্যরা সন্ধ্যার পর কার বা পিকআপ নিয়ে ঢাকার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান। এই চক্রের সদস্যরাও দুটি বিষয় দেখে লক্ষ্যবস্তু ঠিক করেন। এক. কোন বাসায় রাতে আলো জ্বলছে না। দুই. সিসি ক্যামেরার ফুটেজ এড়িয়ে চুরি করা সম্ভব কি না।বোঝা গেল, দুটি চোর চক্রই যে বাড়িতে নিরাপত্তা কম থাকে, সে বাড়িকে চুরির লক্ষ্যবস্তু করে। পুলিশ বলছে, আবার কোনো কোনো চক্র বাড়ির ভেতরে শৌখিন ঝাড়বাতি আছে কি না, সেটি লক্ষ্য করে। চোর চক্র মনে করে, এ ধরনের ঝাড়বাতি যে বাসায় আছে, ওই বাসায় সোনা ও নগদ অর্থ বেশি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ডিএমপি সূত্র জানায়, ঈদের ছুটিতে অনেকে ঢাকা ছেড়ে গ্রামের বাড়িতে যান। এ সময় বিভিন্ন এলাকায় বাসায় গ্রিল কেটে চুরি বেড়ে যায়। চুরি হওয়া বাড়িগুলোয় সাধারণত সিসিটিভি ক্যামেরা থাকে না, আলো জ্বলে না ও দারোয়ান থাকে না। পুলিশের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, কোনো কোনো ঘটনায় চোর চক্রের সঙ্গে গৃহকর্মীর সম্পৃক্ততা পাওয়া যায়। এ ধরনের গৃহকর্মীরা এক বাসায় বেশি দিন কাজ করে না। ঈদের আগে কোন বাসা ফাঁকা থাকবে ও কোন বাসায় কী ধরনের সম্পদ রয়েছে, সে তথ্য চোর চক্রকে দেন গৃহকর্মীরা। তাই পরিচয়পত্র, মুঠোফোন নম্বর যাচাই করে কিংবা পরিচিত কারও মাধ্যমে গৃহকর্মী নিয়োগের পরামর্শ দেন এই পুলিশ কর্মকর্তা। ডিএমপির গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) ফারুক হোসেন প্রথম আলোকে বলেন, শুধু পুলিশের নিরাপত্তাব্যবস্থা চুরি ঠেকানোর জন্য যথেষ্ট নয়। পুলিশ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করবে। পাশাপাশি বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের সতর্ক থাকতে হবে। ঘরের নিরাপত্তা নিজেদেরই নিশ্চিত করতে হবে। পুলিশের পরামর্শ ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আগে রাজধানীবাসীকে ১৩টি নির্দেশনা মেনে চলার অনুরোধ করছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। এর মধ্যে পাঁচটি নির্দেশনা দেওয়া হয়েছে বাসাবাড়ির নিরাপত্তা এবং চুরি ঠেকাতে করণীয় বিষয়ে। গত শুক্রবার এই নির্দেশনাগুলো বিভিন্ন মসজিদে জুমার নামাজের আগে ইমামেরা প্রচার করেছেন। চুরি ঠেকাতে ডিএমপি কমিশনারের নির্দেশনাগুলো হলো— ১. বাসাবাড়িতে সিসিটিভি (ক্লোজড সার্কিট) ক্যামেরা বসাতে হবে। আগে বসানো সিসিটিভি ক্যামেরা সচল আছে কি না, সেটি পরীক্ষা করতে হবে। ২. বাসার চারপাশে বৈদ্যুতিক আলোর ব্যবস্থা রাখতে হবে। ৩. নগদ টাকা কিংবা স্বর্ণালংকার ব্যাংক কিংবা নিকটাত্মীয়দের কাছে নিরাপদে রাখতে হবে। ৪. রাতে কিংবা দিনে একসঙ্গে মুখে মাস্ক এবং মাথায় ক্যাপ পরিহিত অপরিচিত সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধি নজরদারি করতে হবে। প্রয়োজনে ৯৯৯ নম্বরে ফোন দিতে হবে। ৫. মোটরসাইকেল চুরি রোধে অ্যালার্ম লাগাতে হবে। এতে কেউ মোটরসাইকেল স্পর্শ করলেই অ্যালার্ম বেজে উঠবে। লক করার কাজে স্টিলের তৈরি মেরিন অ্যাংকর চেইন ব্যবহার করতে হবে। মোটরসাইকেলে জিপিএস ট্র্যাকার লাগাতে হবে এবং চাকাতে উন্নতমানের ডিস্ক লক ব্যবহার করতে হবে। সূত্র: প্রথম আলো


    add