রোজায় মুখে দুর্গন্ধ রোধে করণীয়
- ডেস্ক রিপোর্টার
- প্রকাশ: ২৮ মার্চ, ২০২৪ ১৬:৫১ পি এম
ডেস্ক রিপোর্টার।।
• একটানা রোজা রাখার কারণে দেহে পানিশূন্যতা হয়ে নিঃশ্বাসে দুর্গন্ধ হয়
• সঠিক নিয়মে দাঁত ব্রাশ না করলেও মুখে দুর্গন্ধ হতে পারে
দীর্ঘসময় না খেয়ে থাকায় মুখে দুর্গন্ধ হয়। বিশেষ করে পবিত্র রমজানে একটানা রোজা রাখার কারণে শরীরে পানিশূন্যতার সৃষ্টি হয়। মুখ শুকিয়ে যাওয়ায় নিঃশ্বাসে দুর্গন্ধ হয়। এছাড়াও সঠিক নিয়মে দাঁত ব্রাশ না করলেও রোজারত অবস্থায় মুখে দুর্গন্ধ হতে পারে।
রোজায় মুখে দুর্গন্ধের কারণ
দীর্ঘসময় না খেয়ে থাকায় শরীরে শর্করা বিপাক কমে গিয়ে চর্বি বা ফ্যাট বিপাক বেড়ে যায়। ফলে মুখে গন্ধ হয়। আর রোজারত অবস্থায় মুখের লালাগ্রন্থি কম সচল থাকার কারণে লালা নিঃসরণ কমে যায়। এভাবে মুখের ব্যাকটেরিয়ার প্রাদুর্ভাব বেড়ে যায়। ফলে ব্যাকটেরিয়ার বাইপ্রোডাক্ট (উপজাত) থেকে মুখে গন্ধ আসে।
এছাড়াও অনেকে সঠিকভাবে এ সময় মুখের পরিচ্ছন্নতাবিধি মেনে চলেন না বা মুখের ভেতর ভালো করে পরিষ্কার করেন না, যে কারণে দাঁত ও মুখের স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে যায়।
রোজায় দাঁত ও মুখের যত্ন
সাধারণত আমরা দুই বেলা সকাল ও রাতে দাঁত ব্রাশ করে থাকি। সেক্ষেত্রে রমজানেও ইফতার ও সাহ্রির পর ভালোভাবে দাঁত ব্রাশ করা দরকার। ইফতারের পর না হলেও সন্ধ্যা রাতে দাঁত ব্রাশ করা জরুরি। তবে সাহরির পরপর দাঁত ব্রাশ ও মুখের ভেতর ভালোভাবে পরিষ্কার করতে হবে। তাহলে মুখে জীবাণুর আধিক্য হ্রাস পাবে।
মুখের দুর্গন্ধ দূর করতে করণীয়
কয়েকটি বিষয় মেনে চললে রোজা রেখেও মুখের দুর্গন্ধ এড়ানো সম্ভব।
১. ইফতারের পর থেকে সাহ্রির আগ পর্যন্ত প্রচুর পানি পান করা উচিত। এছাড়াও শরবত
- কুমিল্লা মেডিকেল কলেজের শয্যাসংখ্যা এক হাজারে উন্নীত করা হবে ---মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
- 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ
- কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi
- ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত
- ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ
- ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক
- কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা
- কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২
- কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম
- কথা দিয়ে কথা রাখলেন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান