পাঁচ পুকুরিয়ার বয়োবৃদ্ধ প্রবীণ ব্যক্তি আব্দুল মালেক সর্দার আর নেই
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২৮ মার্চ, ২০২৪ ১৫:৫২ পি এম
লালমাই প্রতিনিধি ।। পাঁচপুকুরিয়া গ্রামের সবচেয়ে প্রবীণ ব্যক্তি গ্রাম্য সর্দার জনাব আব্দুল মালেক (১০৫) ২৮মার্চ বৃহস্পতিবার ভোর ৪:৩০ মিনিটে উনার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ----- রাজিউন)।
তিনি দীর্ঘদিন দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে বিছানায় শয্যাশায়ী ছিলেন। জীবনের শেষ দিকে মরণব্যাধি ক্যান্সারেও আক্রান্ত হয়ে পড়েন। মৃত্যুকালে তিনি এক পুত্র ও ৪ কন্যা সন্তান রেখে যান। আজ বিকাল ৩ টায় তার নিজবাড়িতে জানাযায় সম্পূর্ণ করে নিজেদের পারিবারিক গোরস্থানে প্রয়াত স্ত্রী পাশে কবরাস্থ করা হবে।
ভূশ্চি বাজার জামের মসজিদের খতিব মাওলানা আবু তাহের এর ইমামতিতে এতে অংশগ্রহণ করেন, আটিটি বাজার দাখিল মাদ্রাসার সুপার মাওলানা বিল্লাল হোসেন, স্থানীয় ইউপি মেম্বার গোলাম মোস্তফা, এলাকার আলেমওলামাসহ জানাযায় এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
জানাযা পূর্বে স্থানীয় ইউপি মেম্বার গোলাম মোস্তফা, পাঁচপুকুরিয়া জামে মসজিদের খতিব আবুল হাশেম, বিশিষ্ট সমাজ সেবক কামাল হোসেন, মাওলানা মফিজুর রহমান শোক প্রকাশ ও স্মৃতিচারণ করেন। তারা বলেন সর্দার আব্দুল মালেক এর মৃত্যুতে পাঁচপুকুরিয়া গ্রামের জনগণ একজন অভিভাবকতূল্য মুরুব্বিকে হারিয়েছে।তিনি সারাজীবন মানুষের উপকারে নিজেরে বিলিয়ে দিয়েছিলেন। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি, উনার শোকসন্তপ্ত পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
বর্ণাঢ্য জীবনে তিনি দীর্ঘকাল গ্রাম্য সর্দারের দ্বায়িত্ব পালন করে আসছিলেন। সে সাথে তিনি গ্রামের আর্থসামাজিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে ছিলেন। গ্রামের এ প্রবীণ ব্যক্তিকে হারিয়ে গ্রামে মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
- কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: তৌহিদ ও তানজির গ্রেপ্তার; তৌহিদের বিরুদ্ধে হত্যাসহ রয়েছে সাতটি মামলা-পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান
- কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন
- ‘সব লোকে কয় কি জাত সংসারে’ কুমিল্লায় লালন সাঁইয়ের তিরোধান দিবস পালিত
- কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা
- ব্যতিক্রমধর্মী আয়োজনে ভিক্টোরিয়া কলেজের বাংলা বিভাগ,শচীন দেব বর্মনের স্নাতক ডিগ্রি অর্জনের শতবর্ষ পূর্তি উৎসব
- কুমিল্লা মেডিকেল কলেজের শয্যাসংখ্যা এক হাজারে উন্নীত করা হবে ---মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
- 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ
- কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi
- ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত
- ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ