লাকসামে বসুন্ধরা শুভসংঘের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২৫ মার্চ, ২০২৪ ১৯:৪০ পি এম
নিজস্ব প্রতিবেদক।। বসুন্ধরা শুভ সংঘের সহায়তায় দেশের বিভিন্ন স্থানে অসচ্ছল নারীরা স্বাবলম্বী হয়ে উঠতে শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় সোমবার (২৫ মার্চ) কুমিল্লার লাকসাম উপজেলার মনপাল গ্রামে সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। প্রশিক্ষণের সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে লাকসামের নারীদের। তাদের মতে, প্রশিক্ষণ নিয়ে তারা সচ্ছল হতে পারবেন। ঠেঙ্গারপাড় গ্রামের হাসিনা আক্তার ও তপইয়া গ্রামের শারমিন আক্তার বলেন, আমাদের স্বামী মারা গেছেন। সন্তান নিয়ে কষ্টে আছি। এখানে প্রশিক্ষণ নিয়ে নিজের পায়ে দাঁড়াতে চাই। বসুন্ধরা গ্রুপ আমাদের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিনের ব্যবস্থা করে দিবেন, আল্লাহ তাদের ভালো করুক।সেলাই প্রশিক্ষণ কর্মশালার সমন্বয়ক বাংলাদেশ প্রতিদিনের কুমিল্লা প্রতিনিধি মহিউদ্দিন মোল্লার সঞ্চালনায় সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা,শুভসংঘের উপদেষ্টা ড. তারিকুল ইসলাম চৌধুরী। স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য বিল্লাল হোসনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উত্তরদা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাসুদুল হক,প্রতিভা সমাজ কল্যাণ সংস্থার আহবায়ক লতিফুর রহমান খোকন,বেসরকারি সংস্থার কর্মকর্তা অহিদুল ইসলাম,ব্যবসায়ী মো.জসিম উদ্দিন। প্রশিক্ষণার্থীদের নিয়মিত প্রশিক্ষণে আসার আহবান জানান প্রশিক্ষক সেলিনা বেগম। প্রধান অতিথি সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ড. তারিকুল ইসলাম চৌধুরী বলেন,বসুন্ধরা গ্রুপ শুধু ব্যবসা করে না,মানুষের পাশেও দাঁড়ায়। মানবিক কাজ করে যাচ্ছে বসুন্ধরা গ্রুপের শুভ সংঘ। সেলাই প্রশিক্ষণের মতো ব্যতিক্রম উদ্যোগ নেয়ায় তাদের ধন্যবাদ জানাই। আগামীতে বসুন্ধরা শুভসংঘ দারিদ্র বিমোচনে আরো বেশি ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছি।উল্লেখ্য-প্রশিক্ষণে অংশ নিচ্ছেন লাকসামের মনপাল,রাজাপুর,ঠেঙ্গারপাড়,তপইয়া,পোলায়া, কৃষ্ণপুর ও রামারবাগ গ্রামের ২০জন অসচ্ছল নারী।
- কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: তৌহিদ ও তানজির গ্রেপ্তার; তৌহিদের বিরুদ্ধে হত্যাসহ রয়েছে সাতটি মামলা-পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান
- কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন
- ‘সব লোকে কয় কি জাত সংসারে’ কুমিল্লায় লালন সাঁইয়ের তিরোধান দিবস পালিত
- কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা
- ব্যতিক্রমধর্মী আয়োজনে ভিক্টোরিয়া কলেজের বাংলা বিভাগ,শচীন দেব বর্মনের স্নাতক ডিগ্রি অর্জনের শতবর্ষ পূর্তি উৎসব
- কুমিল্লা মেডিকেল কলেজের শয্যাসংখ্যা এক হাজারে উন্নীত করা হবে ---মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
- 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ
- কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi
- ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত
- ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ