বরিশাল সিটি নির্বাচনে মেয়র পদে সাত প্রার্থীর তালিকা
- ডেস্ক রিপোর্টার
- প্রকাশ: ২৬ মে, ২০২৩ ২৩:১৫ পি এম
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে সাত প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
শুক্রবার সকালে নগরীর নথুল্লাবাদে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির প্রতীক বিতরণ করেন।
তাদের বরাদ্দ প্রতীক নিয়ে প্রচারণা শুরু করেছেন মেয়র প্রার্থীরা।
প্রার্থী ও তাদের প্রতীকগুলো হলো আওয়ামী লীগের আবুল খায়ের আবদুল্লাহ (নৌকা), জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম (হাতপাখা), জাকের পার্টির মিজানুর রহমান বাচ্চু (গোলাপ ফুল), স্বতন্ত্র প্রার্থী মো: কামরুল আহসান (ঘড়ি), আসাদুজ্জামান (হাতি) ও আলী হোসেন (হরিণ)।
কাউন্সিলর প্রার্থীদের ক্ষেত্রে লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ করা হয়।
এছাড়া ৩০টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ১১৬টির মধ্যে ১১৫টিতে প্রতীক বন্টন করা হয়েছে। সাত নম্বর ওয়ার্ডে একজন প্রার্থী থাকায় প্রতীক বরাদ্দ হয়নি।
অন্যদিকে, সংরক্ষিত কাউন্সিলরের ১০টি পদে ৪২ নারী প্রার্থীকে প্রতীক দেয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে রিটার্নিং কর্মকর্তা প্রতীক বরাদ্দ প্রক্রিয়া শুরুর আগে প্রার্থীদের দিকনির্দেশনা দেন
১৬ মে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। ১২ জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ১২৬টি ভোটকেন্দ্রের ৮৯৪টি কক্ষে মোট দুই লাখ ৭৬ হাজার ২৯৮ জন ভোট দেবেন বলে আশা করা হচ্ছে।
সূত্র : ইউএনবি
- সরকারি জমিতে রাস্তা ও ড্রেন নির্মাণে যুবদল সভাপতির ৫ লাখ টাকা চাঁদাদাবির অভিযোগ
- কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: তৌহিদ ও তানজির গ্রেপ্তার; তৌহিদের বিরুদ্ধে হত্যাসহ রয়েছে সাতটি মামলা-পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান
- কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন
- ‘সব লোকে কয় কি জাত সংসারে’ কুমিল্লায় লালন সাঁইয়ের তিরোধান দিবস পালিত
- কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা
- ব্যতিক্রমধর্মী আয়োজনে ভিক্টোরিয়া কলেজের বাংলা বিভাগ,শচীন দেব বর্মনের স্নাতক ডিগ্রি অর্জনের শতবর্ষ পূর্তি উৎসব
- কুমিল্লা মেডিকেল কলেজের শয্যাসংখ্যা এক হাজারে উন্নীত করা হবে ---মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
- 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ
- কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi
- ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত