মাহে রমজান উপলক্ষে দাউদকান্দিতে পবিত্র কোরআন বিতরণ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২৩ মার্চ, ২০২৪ ০৪:২৫ এএম
নিজস্ব প্রতিবেদক।। কুমিল্লার দাউদকান্দির কাদিয়ারভাঙ্গা গ্রামে অবস্থিত সাংবাদিক শরীফ প্রধান পাঠাগারের উদ্যোগে পবিত্র রমাদান উপলক্ষে কাদিয়ারভাঙ্গা প্রধানগোষ্ঠী আল-আকসা মসজিদ সমাজ, কেন্দ্রীক মক্তবের শিক্ষার্থীদে মাঝে পবিত্র কুরআন শরীফ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠিত হয়েছে।সম্প্রতি উপজেলার কাদিয়ারভাঙ্গা আরফানুননেছা ঈদগাহ মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত মুসল্লিদের মাঝে মেসওয়াক ও মুরুব্বিদেরকে রুমাল উপহার দেয়া হয়।
আলোচনা সভায় পাঠাগারের প্রতিষ্ঠাতা সাংবাদিক শরীফ প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মো. শাহিন আলম দিপু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আল্লামা সাইফুল ইসলাম জিহাদী, ফেরদৌস রহমান, মাওলানা কাজী বশির উল্লাহ, মাওলানা শাহআলম মাসুদ, ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন শিকদার, অ্যাডভোকেট নুরুন্নবী ও রাজু প্রধান ।অতিথি ছিলেন, দাউদকান্দি মডেল থানার এএসআই শেখ সাইফুল ইসলাম, এএসআই মো. উজ্বল হোসেন, এ এসআই বিল্লাল হোসেন, রুহুল আমিন প্রধান, পাঠাগারেরর সভাপতি মোয়াজ্জেম প্রধান। অনুষ্ঠানটি পরিচালনা করেন, প্রধানগোষ্ঠী আল-আকসা মসজিদের ইমাম হাফেজ মাওলানা সাইফুল ইসলাম।
- কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: তৌহিদ ও তানজির গ্রেপ্তার; তৌহিদের বিরুদ্ধে হত্যাসহ রয়েছে সাতটি মামলা-পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান
- কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন
- ‘সব লোকে কয় কি জাত সংসারে’ কুমিল্লায় লালন সাঁইয়ের তিরোধান দিবস পালিত
- কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা
- ব্যতিক্রমধর্মী আয়োজনে ভিক্টোরিয়া কলেজের বাংলা বিভাগ,শচীন দেব বর্মনের স্নাতক ডিগ্রি অর্জনের শতবর্ষ পূর্তি উৎসব
- কুমিল্লা মেডিকেল কলেজের শয্যাসংখ্যা এক হাজারে উন্নীত করা হবে ---মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
- 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ
- কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi
- ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত
- ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ