শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,

শিরোনাম :
  • কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: তৌহিদ ও তানজির গ্রেপ্তার; তৌহিদের বিরুদ্ধে হত্যাসহ রয়েছে সাতটি মামলা-পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন ‘সব লোকে কয় কি জাত সংসারে’ কুমিল্লায় লালন সাঁইয়ের তিরোধান দিবস পালিত ব্যতিক্রমধর্মী আয়োজনে ভিক্টোরিয়া কলেজের বাংলা বিভাগ,শচীন দেব বর্মনের স্নাতক ডিগ্রি অর্জনের শতবর্ষ পূর্তি উৎসব 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা
  • মুরাদনগরে শিশু হত্যা মামলায় তিন জনের ফাঁসি, একজনের যাবজ্জীবন

    মুরাদনগরে শিশু হত্যা মামলায় তিন জনের ফাঁসি, একজনের যাবজ্জীবন

    নিজস্ব প্রতিবেদক।। কুমিল্লার মুরাদনগরে শিশু আব্দুর রহমানকে (৪) অপহরণ ও হত্যা মামলায় তিন জনকে ফাঁসি ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 

     

    বৃহস্পতিবার (৭ মার্চ) বিকালে  জেলা দায়রা জজ জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল ও বিশেষ দায়রা জজের বিচারক মরিয়ম-মুন-মঞ্জুরী এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন মুরাদনগর উপজেলার বোড়ারচর গ্রামের বাতেন বেপারীর ছেলে ময়নাল হোসেন, একই গ্রামের আবু মুসার ছেলে নাজমুল হাসান ও ছালামত খানের ছেলে শাহিন খান। এ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন রবিউল হাসান।রায় ঘোষণাকালে আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। 

     

    জানা জায়, ২০২১ সালের ২১ ফেব্রুয়ারি রাতে মুরাদনগর উপজেলার গাংগাটিয়া গ্রামের নিজ বাড়ি থেকে শিশু আব্দুর রহমানকে অপহরণ করে তার ফুপা নাজমুল হাছান ও তার সহযোগীরা। পরে শিশুটির ওমান প্রবাসী বাবা ফারুক মিয়ার কাছে মুক্তিপণ হিসেবে ৩০লাখ টাকা দাবি করা হয়। পরবর্তীতে আব্দুর রহমানের বাবা অজ্ঞাতদের আসামি করে মুরাদনগর থানায় অভিযোগ দায়ের করলে মামলার তদন্তের দায়িত্ব পান মুরাদনগ তৎকালীন এসআই হামিদুল ইসলাম। তথ্য প্রযুক্তির সহায়তায় অপহরণের ৩৮ দিন পর ঘটনায় জড়িত আসামি গ্রেফতারসহ শ্বাসরোধে হত্যার পর মাটিতে পুতে রাখা অবস্থায় শিশু আব্দুর রহমানের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শিশু আব্দুর রহমানের মা শাহিনুর বেগম বলেন, ছেলেকে আর ফিরে পাবো না কিন্তু আদালতের এ রায়ে আমার ছেলের আত্মা শান্তি পাবে। আমরা চাই আদালতের এ রায় যেন দ্রুত কার্যকর করা হয়।


    add