বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,

শিরোনাম :
  • 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম তদন্ত কমিটির গোলকধাঁধায় ভিক্টোরিয়া কলেজ কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক সৃজনশীল সাহিত্য প্রকাশনা উৎসাহের মোড়ক উম্মোচন
  • কেসিসি নির্বাচনে কেন্দ্র ঝুঁকিপূর্ণ

    কেসিসি নির্বাচনে কেন্দ্র ঝুঁকিপূর্ণ
    খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন

    খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) আগামী ১২ জুন অনুষ্ঠিতব্য নির্বাচনে পাঁচটি ওয়ার্ডের ১৬১টি ভোটকেন্দ্রের সবকটিই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

    রিটার্নিং কর্মকর্তা ও খুলনা মহানগর পুলিশ (কেএমপি) সূত্রে জানা গেছে, খুলনা মহানগরীর ৩১টি ওয়ার্ডের অধীনে ২৮৯টি ভোটকেন্দ্র রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব কেন্দ্রগুলোকে ‘গুরুত্বপূর্ণ’ ও ‘সাধারণ’- এই দুই ভাগে ভাগ করেছে।

    এ বছর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ১৬১টি ভোটকেন্দ্রকে ‘গুরুত্বপূর্ণ’ ও বাকি ১২৮টি কেন্দ্রকে সাধারণ হিসেবে চিহ্নিত করেছে।

    জানা গেছে, নগরীর ৪, ৬, ৭, ১০ ও ২৮ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্রগুলোকে ঝুঁকিপূর্ণ এবং ১৬, ১৯ ও ২২ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্রগুলোকে ‘গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়।

    ৪ নম্বর ওয়ার্ডে ছয়টি, ৬ নম্বর ওয়ার্ডে নয়টি, ১০ নম্বর ওয়ার্ডে ১২টি, ২৮ নম্বর ওয়ার্ডে নয়টি, ১৬ নম্বর ওয়ার্ডে ১০টি, ১৯ নম্বর ওয়ার্ডে সাতটি ও ২২ নম্বর ওয়ার্ডে সাতটি ভোটকেন্দ্র রয়েছে।

    খুলনা মহানগর পুলিশ কমিশনার মাসুদুর রহমান ভূঁইয়া বলেন, বিভিন্ন বিষয় মাথায় রেখে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের তালিকা তৈরি করা হয়েছে।

    তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ‘গুরুত্বপূর্ণ’ হিসেবে ঘোষিত প্রতিটি ভোটকেন্দ্রে সাতজন পুলিশ সদস্য ও ১৭ জন আনসার সদস্য এবং ‘সাধারণ’ ঘোষিত ভোটকেন্দ্রে সাতজন পুলিশ সদস্য ও ১৫ জন আনসার সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

    এছাড়া অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে খুলনা মহানগরীতে তিন হাজার ৫৬৭ জন পুলিশ, ৩০০ সশস্ত্র পুলিশ ও চার হাজার ৬৫৭ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবে বলেও জানান তিনি।

    সূত্র : ইউএনবি


    add