বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,

শিরোনাম :
  • 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম তদন্ত কমিটির গোলকধাঁধায় ভিক্টোরিয়া কলেজ কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক সৃজনশীল সাহিত্য প্রকাশনা উৎসাহের মোড়ক উম্মোচন
  • চিকিৎসার জন্য ড. খন্দকার মোশাররফকে রাতে সিঙ্গাপুরে নেয়া হচ্ছে

    চিকিৎসার জন্য ড. খন্দকার মোশাররফকে রাতে সিঙ্গাপুরে নেয়া হচ্ছে
    ছবি: কুমিল্লা মেইল


    নিজস্ব প্রতিবেদক।। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনকে উন্নত চিকিৎসার জন্য আজ আবারও সিঙ্গাপুর নেয়া হচ্ছে। তিনি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    রবিবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় তাকে বহনকারী সিঙ্গাপুর  এয়ারলাইন্সের বিমান ঢাকা ছাড়বে বলে জানিয়েছেন ছেলে ড. খন্দকার মারুফ হোসেন। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি জানান তার বাবা ব্রেন হ্যামারেজে আক্রান্ত হয়েছেন। ড. মোশাররফ হোসেন এভারকেয়ার হাসপাতালের নিউরো বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক খন্দকার মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। গত বছরের ১৬ জুন বিএনপির ঘোষিত মহানগর বিএনপি উত্তরের পদযাত্রা কর্মসূচিতে অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে ২৭ জুন তাঁকে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুই মাসের অধিক সময় চিকিৎসা শেষে গত ৫ সেপ্টেম্বর ঢাকায় ফিরে আসেন।এরপর আবার অসুস্থ হলে তাঁকে ৫ ডিসেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।


    মেজর জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক খন্দকার মোশাররফ হোসেনকে দলের ছাত্রবিষয়ক সম্পাদক করেন। তিনি দীর্ঘ সময় ধরে দলটির স্থায়ী কমিটির সদস্য হিসেবে দলের শীর্ষস্থানীয় দায়িত্ব পালন করছেন। ১৯৯১, ১৯৯৬ এবং ২০০১ সালে খালেদা জিয়ার সরকারের মন্ত্রী ছিলেন খন্দকার মোশাররফ। সর্বশেষ ২০০১ সালে খালেদা জিয়ার মন্ত্রিসভায় তিনি স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন।


    add