বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬,

শিরোনাম :
  • আজ বাইউস্ট ডিবেট ক্লাব কর্তৃক ডিবেট ওয়ার্কশপ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন জুলাইকে মুছে দেওয়ার গভীর চক্রান্ত চলছে'--- এড. তারিকুল  ৮৭৫ গ্রাম হিরোইনসহ মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী মেহরাব আলম অপিসহ আটক ৬জন। ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে ষোলআনা বাঙালি চেতনায় বাংলা বর্ষবরণ কুমিল্লায় এনসিপি'র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন ভিক্টোরিয়া কলেজে ৫ মিনিট বিরতি দিয়ে টানা ৭ ঘণ্টা পরীক্ষা, শিক্ষার্থীদের ক্ষোভ ছিনতাইকারী খপ্পরে ভিক্টোরিয়ার শিক্ষার্থী, যেভাবে বেঁচে ফিরলেন! মন্ত্রীর পর এবার সিহাবের স্বপ্ন তারেক রহমানকে দেখার দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ' তোমার বোনকে ফ্রি পড়াতে ঠেকছে কেউ?' কুমিল্লা প্রতিনিধি কলেজের বেতন পরিশোধ করতে না পারায় রিকশা চালকের মেয়েকে নির্বাচ আড্ডা, খেলা আর হাসিতে জমে ওঠে ক্যাম্পাসের খোলা মাঠ
  • রাত পর্যন্ত চলবে মেট্রোরেল

    রাত পর্যন্ত চলবে মেট্রোরেল
    ছবি: সংগৃহিত


    ডেস্ক রিপোর্টার।। পরিপূর্ণভাবে চালু হলো উত্তর -মতিঝিল মেট্রোরেল। শনিবার (২০ জানুয়ারি) উত্তরা থেকে প্রথম ট্রেনটি ছেড়েছে সকাল ৭টা ১০ মিনিটে এবং মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ৮টা ৪০ মিনিটে। তবে স্টেশন থেকে একক যাত্রার টিকিট কেটে যারা যাতায়াত করবেন তারা সকাল সাড়ে ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত চলাচল করতে পারবেন। এর বাইরে অতিরিক্ত সময়ে চলতে হলে থাকতে হবে এমআরটি বা র্যা পিড পাস। এর আগে  বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক এ ঘোষণা দেন।
    মেট্রোরেলের সময়সূচি অনুযায়ী, সকাল ৭টা ১০ মিনিটে এবং ৭টা ২০ মিনিটে দু’টি মেট্রো ট্রেন উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে ছেড়ে যাবে। মেট্রো ট্রেন দুটি সব স্টেশনেই থামবে এবং এগুলোতে শুধু র্যা পিড পাস ব্যবহার করে ভ্রমণ করা যাবে। পরে সকাল সাড়ে ৭টা থেকে একক টিকিট ক্রয় করে রাত ৮টা পর্যন্ত মেট্রোরেলে যাতায়াত করতে পারবেন যাত্রীরা। রাত ৮টার পর আর একক টিকিট ক্রয় করে যাতায়াত করা যাবে না। তখন কেবল এমআরটি বা র্যা পিড পাসধারীরা ৮টা ৪০ মিনিট পর্যন্ত মতিঝিল থেকে উত্তরা উত্তর পর্যন্ত চলাচলের সুযোগ পাবেন। কেননা রাত পৌনে ৮টার পর সব টিকিট বিক্রয় অফিস এবং টিকিট বিক্রয় মেশিন বন্ধ হয়ে যায়।
    অন্যদিকে পিক আওয়ারে (সকাল ৭টা ১০ মিনিট থেকে বেলা ১১টা ৩০ মিনিট এবং বিকাল ৪টা ১ মিনিট থেকে রাত ৮টা) ১০ মিনিট পর পর মেট্রো ট্রেন স্টেশনে থামবে। অফ পিক আওয়ারে (বেলা সাড়ে ১১টা থেকে ৪টা পর্যন্ত) ১২ মিনিট পর পর মেট্রো ট্রেন স্টেশনে থামবে।
    মেট্রোরেলের ১৬ টি স্টেশন হলো— উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সচিবালয় এবং মতিঝিল।
    গত বছর ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে গত ৪ নভেম্বর আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করেন তিনি।


    add