ড. খন্দকার মোশাররফ হোসেনকে ফের সিঙ্গাপুর নেয়া হচ্ছে
- ডেস্ক রিপোর্টার
- প্রকাশ: ১৫ জানুয়ারী, ২০২৪ ১৭:৩৬ পি এম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনকে উন্নত চিকিৎসার জন্য আবারও বিদেশে নেয়া হচ্ছে। চিকিৎসকদের বরাত দিয়ে তাঁর ছেলে ড. খন্দকার মারুফ হোসেন জানান সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের চিকিৎসকদের অ্যাপয়েন্টমেন্ট নেয়ার চেষ্টা চলছে।পেলে আগামী সপ্তাহেই নিয়ে যাওয়া হবে। এর আগে ২০২৩ সালের ১৭ জুন অসুস্থ হলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য ২৭ জুন সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে নেয়া হয়। তখন তাঁর ব্রেনের বহির্ভাগে একটি ‘মেনেনজিওমা টিউমার’ এবং হার্টেও সমস্যা ধরা পড়ে বলে জানান চিকিৎসকরা। টিউমার অপসারণে অস্ত্রোপচার ঝুঁকিপূর্ণ মনে করায় তাকে রেডিওথেরাপি দেয়া হয়। সেখানে ২ মাস ৯ দিন চিকিৎসা শেষে গত ৫ আগস্ট দেশে ফেরেন তিনি।অবশ্য চিকিৎসকদের পরামর্শে পূর্ণ বিশ্রামে থাকায় তিনি আর দলীয় কাজে সক্রিয় হননি।
- আজ বাইউস্ট ডিবেট ক্লাব কর্তৃক ডিবেট ওয়ার্কশপ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন
- জুলাইকে মুছে দেওয়ার গভীর চক্রান্ত চলছে'--- এড. তারিকুল
- ৮৭৫ গ্রাম হিরোইনসহ মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী মেহরাব আলম অপিসহ আটক ৬জন।
- ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে ষোলআনা বাঙালি চেতনায় বাংলা বর্ষবরণ
- কুমিল্লায় এনসিপি'র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন
- ভিক্টোরিয়া কলেজে ৫ মিনিট বিরতি দিয়ে টানা ৭ ঘণ্টা পরীক্ষা, শিক্ষার্থীদের ক্ষোভ
- ছিনতাইকারী খপ্পরে ভিক্টোরিয়ার শিক্ষার্থী, যেভাবে বেঁচে ফিরলেন!
- মন্ত্রীর পর এবার সিহাবের স্বপ্ন তারেক রহমানকে দেখার
- দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ
- দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ' তোমার বোনকে ফ্রি পড়াতে ঠেকছে কেউ?' কুমিল্লা প্রতিনিধি কলেজের বেতন পরিশোধ করতে না পারায় রিকশা চালকের মেয়েকে নির্বাচ