সোমবার, ০২ মার্চ ২০২৬,

শিরোনাম :
  • কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যাবে না--- ধর্মমন্ত্রী কায়কোবাদ চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের  গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া  কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত স্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করেছেন কুমিল্লার সাবেক মেয়র সাক্কু গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান
  • ফুলেল ভালোবাসায় সিক্ত কুমিল্লার বাহার 

    ফুলেল ভালোবাসায় সিক্ত কুমিল্লার বাহার 
    ছবি/সংগৃহীত

    কুমিল্লা-৬ ( সদর ও সিটি করপোরেশন) আসন থেকে টানা চতুর্থবারের মতো নৌকা প্রতীক নিয়ে বিজয়ী বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি দলীয় নেতাকর্মী আর সর্ব শ্রেণি পেশার মানুষের ফুলে ফুলে শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত হয়েছেন ।  গতকাল সোমবার (৮ জানুয়ারি) বিকেলে বিপুল ফুলের সংবর্ধনা জানানো হয় কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপিকে। সোমবার বাদ আসর থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান শুরু হয়ে চলে বাদ এশা পর্যন্ত। ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানান কুমিল্লা মহানগর আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, সদর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী সহ কুমিল্লার প্রায় তিন শতাধিক সংগঠন ও প্রতিষ্ঠান ।
    এসময় ফুলে ফুলে  ভালোবাসায় সিক্ত এমপি বাহার বলেন, এ বিজয় কুমিল্লার আপামর জনতার । এ বিজয় কুমিল্লার গণ মানুষের। এ বিজয় শেখ হাসিনার। এ বিজয় কুমিল্লার আওয়ামী লীগ নেতাকর্মীদের। এ বিজয় কুমিল্লাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার ।  আশা করছি,এ বিজয়ের মধ্য দিয়ে কুমিল্লার একটি পরিবারের নির্বাচনের খায়েশ মিটবে। সকল চক্রান্ত ষড়যন্ত্রের অবসান ঘটবে।

    তিনি আরও বলেন, আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্যে আমার সকল নেতাকর্মী,বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন সহ কুমিল্লার সর্বস্তরের জনগণকে জানাই  অভিনন্দন। এ বিজয়ের মুল শক্তি আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তিনিই আমাদের একমাত্র আশার বাতিঘর। নেত্রীকে বলেছি, আমরা সকলে মিলে আজ কুমিল্লাকে শেখ হাসিনার কুমিল্লায় রুপান্তর করবো।


    add