কুমিল্লার ১১ আসনে এমপি হলেন যারা
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ৮ জানুয়ারী, ২০২৪ ০১:৩৩ এএম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ১১টি আসনের মধ্যে ৭টিতে আওয়ামী লীগ মনোনীত নৌকা ও ৪টিতে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।এর মধ্যে এবার নতুন নির্বাচিত ৫ এমপির মধ্যে ৪ জনই স্বতন্ত্র ও ১ একজন নৌকার প্রার্থী। হেরেছেনচিার এমপি। রাতে বেসরকারি ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা খন্দকার মু. মুশফিকুর রহমান। কুমিল্লা-১(দাউদকান্দি-তিতাস)আসনে নৌকা প্রতীকে প্রথমবারের মতো জয়লাভ করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর।তিনি পেয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৭৩৮ ভোট।নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্র্রার্থী ব্যারিস্টার নাঈম হাসান পেয়েছেন ২৩ হাজার ৬৭৩ ভোট।অবশ্য অনিয়মের অভিযোগ এনে দুপুরেই ভোট বর্জন করেন তিনি ও লাঙ্গলের প্রার্থী আমীর হোসেন সরকার। কুমিল্লা-২ (হোমনা-মেঘনা)আসনে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন প্রবীণ আওয়ামী লীগ নেতা ও ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ আবদুল মজিদ। তার ৪৪ হাজার ৪১৪ ভোটের বিপরীতে নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান এমপি সেলিমা আহমাদ মেরী পেয়েছেন ৪২ হাজার ৪৫৩ ভোট। কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে ৮৩ হাজার ৯৭১ ভোট পেয়ে প্রথমবারের মতো এমপি হয়েছেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম সরকার।তিনি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান এমপি ও নৌকা প্রতীকের প্রার্থী ইউসুফ আবদুল্লাহ হারুন পেয়েছেন ৭২ হাজার ১৪ ভোট। কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ।তিনি পেয়েছেন ৯৬ হাজার ৮০৭ ও নৌকা প্রতীকে বর্তমান এমপি রাজী মোহাম্মদ ফখরুল পেয়েছেন ৮১ হাজার ২৫৭ ভোট। কুমিল্রা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে নতুন মুখ হিসেবে এমপি নির্বাচিত হলেন সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ জাহের। কেটলী প্রতীকে তিনি পেয়েছেন ৬৫ হাজার ৮১০ ভোট।নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুলকপি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী স্বাজ্জাদ হোসে স্বপন ৬১ হাজার ৫২২ ভোট। কুমিল্লা-৬ (সদর) আসনে টানা চতর্থবার এমপি নির্বাচিত হলেন আ ক ম বাহাউদ্দিন বাহার। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ২১০ ভোট। নিটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও সংরক্ষিত আসনের এমপি আঞ্জুম সুলতানা সীমা পেয়েছেন ৪৪ হাজার ৯৬৬ ভোট। কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে দ্বিতীয় বারের মতো এমপি নির্বাচিত হলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডা. প্রান গোপাল দত্ত।নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৭৩ হাজার ৬৭৩ ভোট ।নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুনতাকিম আশরাফ টিটু পেয়েছেন ১১ হাজার ৬৬৮ ভোট। কুমিল্লা-৮ (বরুড়া) আসনে প্রথমবারের মতো জয় পেয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী ও এসকিউ গ্রুপের চেয়ারম্যান আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন শামীম। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ২ লাখ ৭২৭ ভোট। এবারই প্রথমবার মনোনয়ন পেয়েই চমক দেখালেন তিনি।নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের জাতীয় পার্টির এইচ এম এম ইরফান পেয়েছেন ৩ হাজার ৭২১ ভোট। কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ): চতুর্থবারের মতো জয় পেলেন স্থানী সরকার মন্ত্রী তাজুল ইসলাম। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ২ লাখ ৩৩ হাজার ৯৪৬ ভোট । নিকটতম প্রতিদ্বন্দ্বী চেয়ার প্রতীকের ইসলামী ফ্রন্টের আবু বক্কর পেয়েছেন ৮ হাজার ২৬০ ভোট। কুমিল্লা-১০ (সদর দক্ষিণ-লালমাই-নাঙ্গলকোট): ২ লাখ ৩২ হাজার ৬৯৯ ভোট পেয়ে টানা চতুর্থবারের মতো নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছেন অর্থমন্ত্রী আ. হ. ম মুস্তফা কামাল (লোটাস কামাল)।নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির জোনাকি হুমায়ূন মুন্সী পেয়েছেন ৮ হজার ৫৪৮ ভোট। অবশ্য তিনি দুপুরে ভোট বর্জন করেন। কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে টানা চতুর্থবারের মতো জয়ের ধারা অব্যাহত রাখলেন সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক মুজিব।নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৮১ হাজা ৬৭৪ ভোট।নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুলকপি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান পেয়েছেন ২২ হাজার ৭০০ ভোট।
- কুমিল্লায় নোহা মাইক্রোবাস থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার, আটক ২
- বুড়িচংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা, বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির নির্দেশনা
- অফিস চলাকালে প্রাইভেট হাসপাতালে রোগী দেখার অভিযোগ কুমেকের রেডিওলজিস্টের বিরুদ্ধে
- কুমিল্লায় জলাবদ্ধতায়, প্রধানমন্ত্রীর ফোনকলে পরিবর্তন করা হয়েছে এইচএসসি পরীক্ষার কেন্দ্র
- বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
- কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার
- ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় এনসিপি'র ‘জুলাই পদযাত্রা’ স্থগিত
- কুমিল্লায় স্ত্রীকে গলা কেটে থানায় স্বামীর আত্মসমর্পণ
- সব প্রস্তুতি শেষ, শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী
- চৌদ্দগ্রামে ৭০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক