কুমিল্লায় ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৫৬৪টি
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ৭ জানুয়ারী, ২০২৪ ০১:৩৩ এএম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আজ। সকাল ৮টা থেকে ভোট চলবে বিকাল ৪টা পর্যন্ত।শান্তিপূর্ণ ভোটগ্রহণে সারা দেশের ন্যায় কুমিল্লায়ও সব ধরনের প্রস্তুতি সম্পন্ন। জেলার ১১টি সংসদীয় আসনে এবার প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৯৩ প্রার্থী । জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ১১ আসনে ভোটার সংখ্যা ৪৬ লাখ ছয় হাজার ১৯৬ জন। এর মধ্যে পুরুষ ২৩ লাখ ৬৪ হাজার ২৬৪, আর নারী ভোটার ২২ লাখ ৩৯ হাজার ৯০৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২৪ জন। জেলায় একটি সিটি করপোরেশন , পৌরসভা আটটি ও ইউনিয়ন ১৯৩টি। মোট ভোটকেন্দ্রের সংখ্যা এক হাজার ৪৩৫টি। ভোট কক্ষের সংখ্যা ৯ হাজার ৩৮৮টি। অস্থায়ী ভোট কক্ষের সংখ্যা ৪১২টি। ১১ আসনের ৫০০টি সাধারণ, ৫৬৪টি ঝুঁকিপূর্ণ এবং ৩৭১ টি অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। যদিও ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোকে ‘গুরুত্বপূর্ণ’ হিসেবে নজরদারিতে রেখেছে জেলা পুলিশ। এসব কেন্দ্রে এক হাজার ৪৩৫ জন প্রিজাইডিং অফিসার ও ৯ হাজার ৩০০ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১৮ হাজার ৬০০ জন পোলিং কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে। সার্বিক নিরাপত্তায় ৩২ প্লাটুন, ৬৮২ জন বিজিবি, র্যা ব ১৮০ ও অতিরিক্ত ৫০ জন মোতায়েন করা হবে। রেললাইনসহ মোট ১৭ হাজার ৫৪০ জন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়াও চার হাজারের বেশি পুলিশ মাঠে কাজ করছে। ১০৫টি পেট্রোলিং টিম জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে টহলে আছে। সেনাবাহিনীর ৩৩ পদাতিক বাহিনীকে মোতায়েন করা হয়েছে। ২৮ জন এক্সিকিউটিভ ও অতিরিক্ত ২৭ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে ২৫ জন। জেলা রিটার্নিং কর্মকর্তা খন্দকার মু. মুশফিকুর রহমান বলেন, সুষ্ঠু নির্বাচনে বাধা দেয়ার সুযোগ কারও নেই। মাঠে পর্যাপ্ত ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, র্যা ব, পুলিশ ও নির্বাচন পর্যবেক্ষক সংস্থা কাজ করছে।
- কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২
- কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম
- কথা দিয়ে কথা রাখলেন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান
- তদন্ত কমিটির গোলকধাঁধায় ভিক্টোরিয়া কলেজ
- কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক সৃজনশীল সাহিত্য প্রকাশনা উৎসাহের মোড়ক উম্মোচন
- বরুড়ায় শিশু, নারী ও কিশোর-কিশোরীদের উন্নয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত
- ভারী বৃষ্টির দাপট কবে কমবে? আবহাওয়া অধিদপ্তরের নতুন পূর্বাভাস
- সোমবার প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল, যেভাবে জানা যাবে রেজাল্ট
- কুমিল্লা নগরীর ২০ নম্বর ওয়ার্ডে চালু হচ্ছে ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট’
- বরুড়ায় পুলিশের অভিযানে ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার, পালিয়েছে মাদক কারবারিরা