কুমিল্লায় পুলিশ-বিএনপি সংঘর্ষ, আহত ১২
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ৫ জানুয়ারী, ২০২৪ ১৫:৩৮ পি এম
কুমিল্লায় ভোট বর্জনের আহ্বানে বিএনপির মিছিলে পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশসহ কমপক্ষে আহত হয়েছেন কমপক্ষে ১৩ জন। শুক্রবার (৫ জানুয়ারি) সকালে কুমিল্লা সরকারি মহিলা কলেজের সামনে এ ঘটনা ঘটে। এ সময় গুলি ও ইটপাটকেল নিক্ষেপ করে উভয়পক্ষ। ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করেছে পুলিশ।
বিএনপি সূ্ত্র জানায়, আগামী ৬ জানুয়ারি শনিবার ও ৭ জানুয়ারি সোমবার (নির্বাচনের দিন) হরতালে সমর্থনে মিছিলের ডাক দেয় দলটি। কুমিল্লাতেও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিন-উর-রশিদ ইয়াছিনের নেতৃত্বে মিছিলের প্রস্তুতি নেয় নেতাকর্মীরা। মহিলা কলেজের সামনে নেতাকর্মীরা জড়ো হলে পুলিশ ধাওয়া দেয়। এ সময় পুলিশ ও বিএনপি সংঘর্ষ শুরু হয়। এতে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ে বিএনপি নেতা কর্মীরা। এ সময় পুলিশও বিএনপি নেতাকর্মীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। বিএনপির দাবি, এতে তাদের ১০ নেতাকর্মী আহত হয়েছেন।
সংঘর্ষে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন। তিনি জানান ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হোসেন বলেন, নাশকতার উদ্দেশ্যে বিএনপি নেতাকর্মীরা মহিলা কলেজ এলাকায় জড়ো হলে পুলিশ তাদের ধাওয়া দেয়।
- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
- রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যাবে না--- ধর্মমন্ত্রী কায়কোবাদ
- চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা
- চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা
- কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া
- কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া
- কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত
- স্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করেছেন কুমিল্লার সাবেক মেয়র সাক্কু
- গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান