শোকজ পেলেন দেবিদ্বারের রোশন আলী মাস্টার
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ৪ জানুয়ারী, ২০২৪ ১৫:৪৫ পি এম
আচরণবিধি লঙ্ঘনের দায়ে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টারকে শোকজ করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি ) কুমিল্লা-৪ (দেবিদ্বার ) আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান মো. ইমাম হাসান এ শোকজ নেটিস দেন। এতে উল্লেখ করা হয় উক্ত আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ অভিযোগ করেছেন গত ২৫ ডিসেম্বর সকাল ১০টায় দেবিদ্বার উপজেলার ৯ নং গুনাইঘর উত্তর ইউনিয়নের বাঙ্গুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নৌকা প্রতীকের প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুলের পক্ষে প্রচারণার সময় আপনি তাকে (আবুল কালাম আজাদ) টাউট-বাটপার ও ইয়াবা ব্যবসায়ী বলেছেন। তাছাড়াও তার শিক্ষাপ্রতিষ্ঠানে (নোয়াখালীর সুবর্ণচর) এ অবস্থিত ইয়াবা ব্যবসা হয় এবং অবৈধ অস্ত্র মজুদ রাখা হয় বলে প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন। যার ভিডিও ক্লিপসহ তিনি দাখিল করেছেন। ভিডিওটি সত্য হয়ে থাকলে তা হবে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০০৮ এর ১১ (ক) বিধির সুস্পষ্ট লঙ্ঘন। এমতাবস্থায় আপনার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনে কেন সুপারিশ করা হবে না, তা আগামী ৬ জানুয়ারি বেলা ১১টায় জেলা যুগ্ম ও দায়রা জজ দ্বিতীয় আদালতে সশরীরে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করা হলো।
এ বিষয়ে অভিযুক্ত কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার শোকজ পাওয়ার বিষয়টি স্বীকার করেন এবং যথা সময়ে ব্যাখ্যা দেবেন বলে জানান।
- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
- রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যাবে না--- ধর্মমন্ত্রী কায়কোবাদ
- চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা
- চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা
- কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া
- কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া
- কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত
- স্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করেছেন কুমিল্লার সাবেক মেয়র সাক্কু
- গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান