সোমবার, ০২ মার্চ ২০২৬,

শিরোনাম :
  • কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যাবে না--- ধর্মমন্ত্রী কায়কোবাদ চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের  গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া  কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত স্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করেছেন কুমিল্লার সাবেক মেয়র সাক্কু গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান
  • ঈগল প্রতীকে ভোট চেয়ে সীমার গণসংযোগ অব্যাহত

    ঈগল প্রতীকে ভোট চেয়ে সীমার গণসংযোগ অব্যাহত
    ছবি- কুমিল্লা মেইল

     প্রচারণার শেষ সময়ে ঈগল নিয়ে মানুষে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন কুমিল্লা-৬ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা। বুধবার (৩ জানুয়ারি) নগরীর বাগিচাগাঁও ৯নং ওয়ার্ড ও কালিরবাজার  ইউনিয়নে প্রচারণা করেন তিনি। এ সময় মহানগর মহিলা লীগের নেতৃবৃন্দসহ স্থানীয়রা অংশগ্রহণ করেন। বাগিচাগাঁও অ্যাডভোকেট আহমদ আলীর বাড়িতে এক উঠান বৈঠক করেন ঈগল প্রতীকের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা। এ সময় তিনি বলেন- মাদক, সন্ত্রাসী ও দখলবাজি  করে গত ১৫ বছর  কুমিল্লাকে লুটেপুটে খেয়েছে এক ব্যক্তির নেতৃত্ব। কুমিল্লায় দৃশ্যমান  কোনো উন্নয়ন হয়নি। এবার আমরা নির্বাচন করছি মানুষের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য। পথসভায় ব্যবসায়ী ও রিকশা চালকদের প্রতি স্বতন্ত্র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা বলেন, যদি চাঁদাবাজ  মুক্ত কুমিল্লা চান, ঈগল মার্কায় ভোট  দিন।  বিকালে খেলার মাঠে শিশুদের  উদ্দেশে ঈগল প্রতীকের এ প্রার্থী বলেন- খেলার সময় খেলা ও পড়ার সময় পড়তে হবে। নির্বাচনে বিজয়ী হলে তরুণদের জন্য মিনি স্টেডিয়াম তৈরি করার প্রতিশ্রুতি দেন।


    add