কুমিল্লায় এমপি বাহারের সমর্থনে মাঠে নামলেন ব্যবসায়ীরা
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২ জানুয়ারী, ২০২৪ ১৯:০৬ পি এম
কুমিল্লা-৬ আসনের নৌকা প্রতীকের প্রার্থী আ ক ম বাহাউদ্দীন বাহারের পক্ষে মঙ্গলবার (০২ জানুয়ারি) দিনভর ব্যাপক গণসংযোগ করেছে কুমিল্লা দোকান মালিক সমিতির নেতাকর্মীরা। নগরীর টাউন হল সুপার মাকেট থেকে শুরু করে মনোহরপুর, রাজগঞ্জ, ছাতিপট্টি ও চকবাজার হয়ে তেরীপট্টি পযর্ন্ত গণসংযোগ করেন তারা। কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকনের নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি সানাউল হক, সহ-সভাপতি আমিনুল ইসলাম ও রেজাউল করিম রতন, নির্বাহী সদস্য ফয়েজ আহম্মেদ, সিদ্দিকুর রহমান ছিদ্দিক, এনামুল হক চৌধুরী, মিরুজ্জামান ভূঁইয়া, মোস্তাফিজুর রহমান বিপু, শাহাদাত খান সুমন, আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক জহিরুল ইসলাম, চকবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল সালেক, সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ পারভেজ, রাজগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি ইদু মিয়া, সাধারণ সম্পাদক হাজী সেলিম এবং রানীর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল হাসেমসহ কুমিল্লা দোকান মালিক সমিতির সহযোগী সংগঠন সাত্তার খান কমপ্লেক্স দোকান মালিক সমিতি, খন্দকার হক টাওয়ার দোকান মালিক সমিতি, নুর মার্কেট ও হোসনে আরা ম্যানশন ব্যবসায়ী সমিতি, ময়নামতি গোল্ডেন টাওয়ার ব্যবসায়ী সমিতি, হাজী প্লাজা ব্যবসায়ী সমিতি, মাহমুদ প্লাজা ও সিরাজ ম্যানশন ব্যবসায়ী সমিতি, গণি ভূঞা মার্কেট ব্যবসায়ী সমিতি, কুমিল্লা লেডিস টেইলার্স মালিক সমিতি, রয়েল ম্যানশন ব্যবসায়ী সমিতি, কান্দিরপাড় লিবার্টি ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি, কুমিল্লা কসমেটিক ব্যবসায়ী সমিতি, সেলাই সামগ্রী মেশিন বিক্রেতা সমিতি, কুমিল্লা জেলা ব্রেড বিস্কুট প্রস্তুতকারক মালিক সমিতি, কুমিল্লা জেলা পাদুকা ব্যবসায়ী সমিতি, কুমিল্লা ক্রোকারীজ ব্যবসায়ী সমিতি, আনন্দ সিটি সেন্টার ব্যবসায়ী সমিতি, খোরশেদ আলম পৌর বিপণী ব্যবসায়ী মালিক সমিতি, লাকসাম রোড ব্যবসায়ী সমিতি, টাউন হল সুপার মার্কেট, কুমিল্লা শহর হকার্স সমবায় সমিতি লি., চৌরঙ্গী শপিং কমপ্লেক্স ব্যবসায়ী কল্যাণ সমিতি, কুমিল্লা ঘড়ি ব্যবসায়ী সমিতি, কুমিল্লা সেলুন ব্যবসায়ী সমিতি, ভিক্টোরিয়া কলেজ রোড ব্যবসায়ী সমিতি, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি, কুমিল্লা জেলা, দৈয়ারা চৌমুহনী দোকান মালিক সমিতি, ফৌজদারী ব্যবসায়ী সমিতি, পুলিশ লাইন ব্যবসায়ী কল্যাণ সমিতি, মটর পার্টস ব্যবসায়ী সমিতি, এস.এ. বারী মার্কেট দোকান মালিক সমিতি, জেলা পরিষদ সুপার মার্কেট ব্যবসায়ী সমিতি, ইলেকট্রিক মার্চেন্ট অ্যাসোসিয়েশন, স্টেশন রোড (উ.) ব্যবসায়ী সমিতি, স্টেশন রোড (দ.) ব্যবসায়ী সমিতি, দৈনিক রানীর বাজার দোকান মালিক ব্যবসায়ী সমিতি, শাসনগাছা দোকান মালিক ব্যবসায়ী সমিতি, কুমিল্লা জেলা রেফ্রিজারেশন সার্ভিস সেন্টার দোকান মালিক সমিতি, বাদশা মিয়া বাজার ব্যবসায়ী সমিতি, বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি, কুমিল্লা স্যানিটারি ও টাইলস্ দোকান মালিক সমিতি, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি, দৈনিক রাজগঞ্জ বাজার দোকান মালিক ও ব্যবসায়ী সমিতি, কুমিল্লা জেলা হার্ডওয়্যার ব্যবসায়ী সমিতি, কুমিল্লা বস্ত্র ব্যবসায়ী মালিক সমিতি, রাজবাড়ী কম্পাউন্ড দোকান মালিক সমিতি, কুমিল্লা জেলা সেনিটারি দোকান মালিক সমিতি, দেশওয়ালীপট্টি ও মুন্সেফ বাড়ী রোড ব্যবসায়ী সমিতি, কুমিল্লা জেলা টিন ব্যবসায়ী মালিক সমিতি, কুমিল্লা জেলা পরিবেশক ব্যবসায়ী কল্যাণ সমিতি, কুমিল্লা মহানগর সাইকেল পার্টস ব্যবসায়ী মালিক সমিতি, চকবাজার গ্রোসারি মার্চেন্ট অ্যাসোসিয়েশন,দৈনিক চকবাজার ব্যবসায়ী সমিতি, কুমিল্লা হুট গদী রেক্সিন প্লাস্টিক মালিক সমিতি, চকবাজার পুরাতন লৌহ ও ভাঙ্গারী মালিক সমিতি এবং ভূষা মাল ব্যবসায়ী সমিতির সব ব্যবসায়ীক নেতাকর্মী গণসংযোগে লিফলেট বিতরণ করেন।
- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
- রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যাবে না--- ধর্মমন্ত্রী কায়কোবাদ
- চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা
- চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা
- কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া
- কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া
- কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত
- স্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করেছেন কুমিল্লার সাবেক মেয়র সাক্কু
- গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান