চৌদ্দগ্রাম সরকারি কলেজ ছাত্রদলের নতুন নেতৃত্বে আরিফুর-লামুন
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২৬ নভেম্বর, ২০২৬ ০০:২৭ এএম
রাকিব হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রাম সরকারি কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের ২২ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জোবায়ের আলম জিলানী ও সাধারণ সম্পাদক আজমীর হোসেন শরীফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত কমিটিতে আরিফুর রহমান ওহীকে আহ্বায়ক এবং মাহাদীন বিন গিয়াস লামুনকে সদস্যসচিব করা হয়েছে। কমিটিতে ১২ জনকে যুগ্ম আহ্বায়ক এবং আটজনকে সদস্য হিসেবে রাখা হয়েছে।
কমিটির যুগ্ম আহ্বায়করা হলেন; সাইফ হোসেন মাসফি, এয়াছিন মিয়া, মো. জাহিদ, সাজ্জাদ হোসেন, আব্দুল্লাহ ওমর নাছিফ, মেহেদী হাসান সামির, সাজ্জাদ হোসেন, রিজওয়ান আহমেদ, আফরোজা আক্তার, শাহরিয়ার হোসেন, ইসরাফিল হোসেন সাকিব ও সাজিদ হোসেন।
সদস্যরা হলেন; ইসরাত জাহান সামিয়া, তানভীর ফরায়জী, সায়মা সুলতানা তিথি, জোনায়েদ হোসেন ইমন, মরিয়ম আক্তার, সানি মজুমদার, আরফাত জিহাদ ও তাসফিন আহমেদ।
বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
নব ঘোষিত কমিটিকে শুভেচ্ছা জানিয়েছে চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদল সভাপতি ফখরুল হাসান বলেন, চৌদ্দগ্রাম সরকারি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির আহ্বায়ক , সদস্য সচিব সহ সকল দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নতুন নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী। সাংগঠনিক ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে নবগঠিত কমিটি আরও শক্তিশালী হয়ে উঠুক এই কামনা করি।
চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা নিজের ফেসবুক আইডিতে তিনি নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি ফেসবুক পোস্টে লেখেন, দীর্ঘ অনেক-অনেক দিন পর চৌদ্দগ্রাম সরকারি কলেজ ছাত্রদলের আংশিক কমিটি অনুমোদন পেল। ধন্যবাদ জানাই জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে এ কমিটি অনুমোদন দিয়ে চৌদ্দগ্রামে জিয়াদর্শের সূর্যসৈনিকদের দুর্গ গড়ে তুলতে আমাদের পথ দেখানোর জন্য। ধন্যবাদ ও সংগ্রামী শুভেচ্ছা জানাই নতুন অনুমোদিত কমিটির দায়িত্বপ্রাপ্ত সকল সদস্যদের।
মনে রাখতে হবে, দল ক্ষমতায় থাকলেও দল এবং দেশ এবং উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা বাংলার প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র চলমান রয়েছে। কাজ করতে হবে সকল পর্যায়ে সংগঠনের ভিত্তি মজবুত করার প্রত্যয়ে। চৌদ্দগ্রাম সরকারি কলেজের ঠিকানা হোক জিয়াদর্শের নেতা-কর্মীদের আঁতুড়ঘর আর পরবর্তীতে নেতৃত্বের গুণাবলি অর্জনের পাঠশালা, এ প্রত্যয় আর প্রত্যাশায়। আবারও নবকমিটির নেতৃত্বের সবাইকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন।
- চৌদ্দগ্রাম সরকারি কলেজ ছাত্রদলের নতুন নেতৃত্বে আরিফুর-লামুন
- রাজাপাড়া বালিকা বিদ্যালয় পরিদর্শনে সন্তোষ এমপি, অবকাঠামো ও আসবাবপত্র প্রদানের আশ্বাস
- চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ
- পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা
- কুমিল্লায় বেকারিতে কাপড়ের রং ব্যবহার, দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা
- কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
- বুড়িচংয়ে মাছের প্রজেক্টে বিষ প্রয়োগে লাখ টাকার মাছ নিধন
- দ্যা থিওসোফিক্যাল সোসাইটি কুমিল্লার কমিটি ঘোষণা সভাপতি ফারুক, সম্পাদক চন্দন
- কারাগার থেকে বের হয়ে যুবলীগ নেতা ইমরানের হুমকি, থানায় অভিযোগ
- ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ২৫ বছরপূর্তি উৎসব