কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ৮ অক্টোবর, ২০২৬ ১৮:২৯ পি এম
কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে জান্নাতুল তাজমিন (১৫) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন পেরুল উত্তর ইউনিয়নের জগতপুর (মানুমুড়া) এলাকার একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের পাশ থেকে একটি পরিত্যক্ত সিএনজি জব্দ করেছে পুলিশ।
নিহত জান্নাতুল তাজমিন যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ান তলা গ্রামের আবদুল আলীমের মেয়ে। তাজমিন কুমিল্লা ফরিদা বিদ্যায়াতনে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। বাবার চাকরির সুবাদে কুমিল্লাতেই বেড়ে উঠা।
পরিবার সূত্রে জানা যায়, গত চার দিন আগে তাজমিন বাসা থেকে বের হয়ে এক বান্ধবীর বাড়িতে যাওয়ার কথা পরিবারকে জানায়। পরবর্তীতে সে বান্ধবীর সাথে কক্সবাজার ঘুরতে যায় এবং সেখান থেকে গত রাতে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হয়। রাতে বাবা আবদুল আলীম তাজমিনের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও সে ফোন রিসিভ করেনি। মেয়ের খোঁজে কুমিল্লা বাসা থেকে বের হয়ে ভোরে লালমাই থানায় হাজির হয়ে তিনি মেয়ের লাশ শনাক্ত করেন। পিতা আবদুল আলীম পেশার একজন চাকুরীজীবি।
স্থানীয়রা সকালে ধানক্ষেতে মরদেহ ও পরিত্যক্ত সিএনজিটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে লালমাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
লালমাই থানা পুলিশ জানিয়েছে, মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার রহস্য উন্মোচনে পুলিশের একাধিক সংস্থা তদন্ত শুরু করেছে।
- চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ
- পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা
- কুমিল্লায় বেকারিতে কাপড়ের রং ব্যবহার, দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা
- কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
- বুড়িচংয়ে মাছের প্রজেক্টে বিষ প্রয়োগে লাখ টাকার মাছ নিধন
- দ্যা থিওসোফিক্যাল সোসাইটি কুমিল্লার কমিটি ঘোষণা সভাপতি ফারুক, সম্পাদক চন্দন
- কারাগার থেকে বের হয়ে যুবলীগ নেতা ইমরানের হুমকি, থানায় অভিযোগ
- ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ২৫ বছরপূর্তি উৎসব
- রমজানে খেজুরের শুল্ক ২৫% থেকে কমে ৫%, আপেল ও মাল্টা আমদানিতেও কর ছাড়
- বুড়িচংয়ে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ৩১ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি গঠন