শুক্রবার, ২৪ জুলাই ২০২৬,

শিরোনাম :
  • কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক ইন্তেকাল করেছেন তনু হত্যা মামলায় নতুন মোড়, আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি'র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত আইনি প্রক্রিয়ার বাইরে কাউকে পুশ ইন করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী এবার দেখা যাক—ট্রফি উঠবে মেসিদের হাতে, নাকি নতুন ইতিহাস লিখবে স্পেন! আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা : এমপি মনিরুল হক চৌধুরী পাঁচ বছরেও সংস্কার হয়নি কুমিল্লার ৩ গুরুত্বপূর্ণ সড়ক, চরম দুর্ভোগে লাখো মানুষ চৌদ্দগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে মারা গেল ৬ মাসের শিশুর, মৃত্যু বেড়ে ১৩
  • ফাহিম সব্যসাচী'র অন্তরে অচিন পাখি' বই নিয়ে কুমিল্লায় পাঠ প্রতিক্রিয়া

    ফাহিম সব্যসাচী'র অন্তরে অচিন পাখি' বই নিয়ে কুমিল্লায় পাঠ প্রতিক্রিয়া

    জোড়া শালিক প্রকাশিত লেখক ফাহিম সব্যসাচী রচিত নতুন গ্রন্থ 'অন্তরে অচিন পাখি' (লালনসম্রাজ্ঞী ফরিদা পারভীনের জীবনলেখ্য) নিয়ে কুমিল্লায় এক বিশেষ পাঠ প্রতিক্রিয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, কুমিল্লা কেন্দ্রে মহর্ষি মনোমোহন ফাউন্ডেশনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, বরেণ্য বংশীবাদক এবং একুশে পদকপ্রাপ্ত শিল্পী গাজী আব্দুল হাকিম। বিশেষ অতিথি ছিলেন আনন্দ আশ্রম, সাতমোড়া (নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া)-এর অধ্যক্ষ সাধ্বী শঙ্করী দত্ত।

    গ্রন্থটির বিষয়বস্তু, গবেষণামূল্য এবং লালনসম্রাজ্ঞী ফরিদা পারভীনের জীবন ও শিল্পচর্চার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন অর্থনীতিবিদ, কবি ও কথাশিল্পী ড. আবুল বাসার এবং লেখক, আবৃত্তিশিল্পী ও যোগ প্রশিক্ষক কাজী মাহতাব সুমন।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহর্ষি মনোমোহন ফাউন্ডেশনের উপদেষ্টা মো. এরশাদ আলী। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন শিল্পী শিউলি রায় ও শৈলী সূত্রধর স্বর্ণা।

    বক্তারা বলেন, 'অন্তরে অচিন পাখি' কেবল একজন শিল্পীর জীবনকথা নয়, বরং বাংলার লোকসংগীত, লালন দর্শন এবং সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ দলিল। তারা আশা প্রকাশ করেন, বইটি পাঠকের কাছে সমাদৃত হওয়ার পাশাপাশি গবেষক ও সংস্কৃতিমনস্ক মানুষের জন্যও মূল্যবান সংযোজন হিসেবে বিবেচিত হবে।

    অনুষ্ঠানে সাহিত্যপ্রেমী, সংস্কৃতিকর্মী, লেখক, শিল্পী এবং বিভিন্ন শ্রেণি-পেশার আগ্রহী ব্যক্তিরা অংশ নেন। পুরো আয়োজনটি ছিল বই, সংগীত ও লালনচর্চাকে ঘিরে এক প্রাণবন্ত সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হয়।


    add