জামায়াত আদর্শগতভাবে পরাজিত হয়েছে'---চরমোনাই পীর
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২২ জুলাই, ২০২৬ ২১:২৫ পি এম
কুমিল্লা প্রতিনিধি।। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম বলেছেন, জামায়াতে ইসলামী তাদের দলীয় লোগো থেকে 'আকিমুদ দ্বীন' শব্দটি বাদ দেওয়ার মধ্য দিয়েই আদর্শগতভাবে পরাজিত হয়েছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, বিভিন্ন সময়ে দলটি ক্ষমতাসীন রাজনৈতিক শক্তির সঙ্গে সমঝোতার রাজনীতি করেছে।
বুধবার (২২ জুলাই) কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদ মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা উত্তর জেলা আয়োজিত জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম বলেন, জামায়াত যেদিন তাদের লোগো থেকে আকিমুদ দ্বীন উঠিয়ে ফেলেছে, সেদিনই তারা পরাজিত হয়ে গেছে। তাদের পেছনে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধবিরোধিতার ইতিহাস রয়েছে। এরপরও বিভিন্ন সময়ে তারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তাল মিলিয়ে চলেছে। আওয়ামী লীগের সময়ে আওয়ামী লীগের সঙ্গে, আবার বিএনপির সময়ে বিএনপির সঙ্গে থেকেছে।
তিনি আরও বলেন, যখন তারা লোগো থেকে ইসলামকে সরিয়ে ফেলেছে, তখন ইসলামী আদর্শের দ্বিতীয় কোনো চেতনা তাদের মধ্যে আছে বলে আমার জানা নেই। যারা এখনও তাদের সঙ্গে সম্পৃক্ত রয়েছে, তারাও ইসলামী দল হিসেবে নিজেদের পরিচয় দেওয়ার নৈতিক ভিত্তি হারিয়েছে।
চরমোনাই পীর দাবি করেন, জামায়াত প্রকাশ্যেই বলেছে যে তারা ক্ষমতায় গেলে ইসলামী শরিয়াহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না বরং প্রচলিত গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়েই দেশ পরিচালনা করবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা উত্তর জেলা সভাপতি ক্বারী মো. সাইফুল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন এবং কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল করীম আকরাম।
এ সময় সংগঠনের উত্তর জেলা উপদেষ্টা মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, মুফতি এহতেশামুল হক কাসেমী, মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী, আলহাজ আব্দুল করীমসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্মেলনের শেষ পর্যায়ে ক্বারী মো. সাইফুল ইসলাম সরকারকে সভাপতি এবং মুফতি রাশেদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ইসলামী আন্দোলন বাংলাদেশের কুমিল্লা উত্তর জেলা কমিটির ঘোষণা দেন দলের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম।
- ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক
- কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা
- কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২
- কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম
- কথা দিয়ে কথা রাখলেন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান
- তদন্ত কমিটির গোলকধাঁধায় ভিক্টোরিয়া কলেজ
- কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক সৃজনশীল সাহিত্য প্রকাশনা উৎসাহের মোড়ক উম্মোচন
- বরুড়ায় শিশু, নারী ও কিশোর-কিশোরীদের উন্নয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত
- ভারী বৃষ্টির দাপট কবে কমবে? আবহাওয়া অধিদপ্তরের নতুন পূর্বাভাস
- সোমবার প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল, যেভাবে জানা যাবে রেজাল্ট