মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,

শিরোনাম :
  • বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি'র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত আইনি প্রক্রিয়ার বাইরে কাউকে পুশ ইন করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী এবার দেখা যাক—ট্রফি উঠবে মেসিদের হাতে, নাকি নতুন ইতিহাস লিখবে স্পেন! আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা : এমপি মনিরুল হক চৌধুরী পাঁচ বছরেও সংস্কার হয়নি কুমিল্লার ৩ গুরুত্বপূর্ণ সড়ক, চরম দুর্ভোগে লাখো মানুষ চৌদ্দগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে মারা গেল ৬ মাসের শিশুর, মৃত্যু বেড়ে ১৩ কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ঐতিহাসিক ‘জুলাই শহীদ দিবস’ বুড়িচংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা, বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির নির্দেশনা
  • আইনি প্রক্রিয়ার বাইরে কাউকে পুশ ইন করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

    আইনি প্রক্রিয়ার বাইরে কাউকে পুশ ইন করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

    সীমান্ত দিয়ে অবৈধভাবে কোনো অনুপ্রবেশ বা পুশ ইন করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, “প্রতিষ্ঠিত আইনি প্রক্রিয়ার বাইরে কাউকে দেশের ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না।”

    সোমবার (২০ জুলাই) দুপুরে পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

    তিনি বলেন, “আমরা অবৈধভাবে একজনকেও দেশে পুশ ইন হতে দিইনি। আমাদের বর্ডার গার্ড ও জনগণের সহায়তায় আমরা এখনো পর্যন্ত সফলভাবে তা ঠেকাতে সক্ষম হয়েছি।”

    স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কিছু কিছু অবৈধ অনুপ্রবেশের ঘটনা ঘটেছিল। তবে তার সংখ্যা খুব বেশি নয় এবং সেসব অনুপ্রবেশকারীর বিষয়ে সরকার আইনি ব্যবস্থা নিয়েছে।

    তিনি বলেন, “আমরা কাউকে পুশ ইন করতে দিইনি।”

    পশ্চিমবঙ্গ সরকারের সাম্প্রতিক ভূমিকার কথা উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, “নতুন নির্বাচিত রাজ্য সরকার হয়তো তাদের রাজনৈতিক এজেন্ডা বা স্বার্থের কারণে পুশ ইনের বিষয়টি সামনে আনতে চাইছে।”

    এ বিষয়ে মন্তব্য না করে বাংলাদেশ সরকার ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করবে বলে জানান তিনি।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,“আমরা বলেছি, সেখানে যদি সত্যিই বাংলাদেশের কোনো নাগরিক থাকে, তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিধি মোতাবেক তার তালিকা আমাদের দিতে হবে। আমরা নাগরিকত্ব যাচাই করব। যাচাইয়ে যদি তাদের দাবির সত্যতা পাওয়া যায়, তবেই যথাযথ আইনি প্রক্রিয়ায় আমরা তাদের দেশে ফিরিয়ে আনব। এছাড়া অন্য কোনো উপায়ে কাউকে দেশে প্রবেশ করতে দেওয়া হবে না।”

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,“সশস্ত্র সংঘাত ও বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর তৎপরতার কারণে মিয়ানমার সীমান্ত ঝুঁকিপূর্ণ। এই সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কথা বিবেচনা করছে সরকার।”

    তিনি বলেন, “আমরা এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্তে যাইনি। তবে মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করার একটি প্রস্তাব রয়েছে।”


    add