রবিবার, ১২ জুলাই ২০২৬,

শিরোনাম :
  • ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় এনসিপি'র ‘জুলাই পদযাত্রা’ স্থগিত কুমিল্লায় স্ত্রীকে গলা কেটে থানায় স্বামীর আত্মসমর্পণ সব প্রস্তুতি শেষ, শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী চৌদ্দগ্রামে ৭০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক ভিক্টোরিয়া কলেজ রোভার স্কাউটের সিনিয়র রোভার মেট নির্বাচিত মো. ফয়সাল গোমতীর পানি বৃদ্ধিতে কুমিল্লার চরাঞ্চল প্লাবিত, পানির নিচে হাজারো কৃষকের সবজি ক্ষেত বরুড়ায় চলন্ত পিকআপে ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৬ দুর্ধর্ষ ডাকাত গ্রেপ্তার চাঁদপুরের ত্রিমোহনায় ধান-চালবোঝাই কার্গো উল্টে ডুবল, অল্পের জন্য রক্ষা ৫ শ্রমিক কুমিল্লার চান্দিনায় সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল অটোরিকশাচালক ও কিশোরের কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে প্রায় ৫৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
  • কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার

    কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার

    কুমিল্লা সীমান্তে মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।

    বিজিবি প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ১১ জুলাই (রোবাবার) রাত ২টায় কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধীন মথুরাপুর বিওপির একটি টহল দল অভিযান পরিচালনা করে।

    বিজিবি জানায়, অভিযানকালে সীমান্তের প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজেশপুর ফরেস্ট বাগান এলাকায় পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ গাঁজা দেখতে পায় বিজিবি সদস্যরা।পরে সেখান থেকে ৯৬ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়। 

    তবে এ ঘটনায় মাদক বহনকারী কাউকে আটক করা সম্ভব হয়নি।

    বিজিবি জানায়, জব্দ গাঁজা পরবর্তী সময়ে প্রচলিত বিধি অনুযায়ী ধ্বংস করা হবে।

    বিজিবি আরও জানায়, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।


    add