বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬,

শিরোনাম :
  • চৌদ্দগ্রামে ৭০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক ভিক্টোরিয়া কলেজ রোভার স্কাউটের সিনিয়র রোভার মেট নির্বাচিত মো. ফয়সাল গোমতীর পানি বৃদ্ধিতে কুমিল্লার চরাঞ্চল প্লাবিত, পানির নিচে হাজারো কৃষকের সবজি ক্ষেত বরুড়ায় চলন্ত পিকআপে ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৬ দুর্ধর্ষ ডাকাত গ্রেপ্তার চাঁদপুরের ত্রিমোহনায় ধান-চালবোঝাই কার্গো উল্টে ডুবল, অল্পের জন্য রক্ষা ৫ শ্রমিক কুমিল্লার চান্দিনায় সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল অটোরিকশাচালক ও কিশোরের কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে প্রায় ৫৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ চার চাকার স্বপ্নে এগিয়ে চলা ভিক্টোরিয়া কলেজের মাইনুল হাসান থানা থেকে ১০০ ফুট দূরে সংঘবদ্ধ চুরি, ১২ লাখ টাকার মালামাল খোয়া কুমিল্লার প্রথম নারী ডিসি রোজী আক্তার
  • চৌদ্দগ্রামে ৭০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

    চৌদ্দগ্রামে ৭০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

    কুমিল্লার চৌদ্দগ্রামে র‌্যাব ও বিজিবির যৌথ অভিযানে প্রায় ৭০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। বুধবার বিকেলে পৌর এলাকার গোমারবাড়ি পূর্বপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

    বৃহস্পতিবার বিকেলে র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এআরএম মোজাফ্ফর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, চৌদ্দগ্রাম পৌরসভার গোমারবাড়ি পূর্বপাড়া এলাকায় রিপন হোসেনের বসতবাড়িতে বিক্রির উদ্দেশ্যে বিপুল পরিমাণ গাঁজা মজুদ রাখা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে র‌্যাব ও বিজিবির একটি যৌথ আভিযানিক দল সেখানে অভিযান চালায়।

    অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে রিপন হোসেনের স্ত্রী রোকসানা আক্তার এবং জসিম উদ্দিনের ছেলে রবিউল আলমকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রিপন হোসেনের ঘর থেকে আনুমানিক সাত লাখ টাকা মূল্যের ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

    এ ঘটনায় রিপন হোসেন পালিয়ে গেলেও তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানায় র‌্যাব।

    র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন যে, তারা দীর্ঘদিন ধরে ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে রিপন ও রোকসানা দম্পতির বাড়িতে মজুদ রাখতেন। পরে রবিউল আলমের সহায়তায় বিভিন্ন মাদক কারবারি ও সেবনকারীর কাছে অধিক মূল্যে এসব গাঁজা বিক্রি করা হতো।

    র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এআরএম মোজাফ্ফর হোসেন জানান, উদ্ধার করা গাঁজাসহ আটক দুইজনের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


    add