কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে প্রায় ৫৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
- ডেস্ক রিপোর্টার
- প্রকাশ: ৮ জুলাই, ২০২৬ ১৮:৪৬ পি এম
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় ৫৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি।
মঙ্গলবার (৭ জুলাই) রাত থেকে বুধবার (৮ জুলাই) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক, লে. কর্নেল এস এম শরিফুল ইসলাম জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মঈনপুর ও খাদলা বিওপি এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল, শংকুচাইল ও খাড়েরা বিওপির টহলদল অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরো জানায়, এ সময় বাসমতি চাউল, রেডবুল এনার্জি ড্রিংকস, ফুসকা, গরু, চকলেট, চিংড়ি মাছের রেনু, অলিভ অয়েল, শাড়ি, গাঁজা, মোটরসাইকেল জব্দ করা হয়।
- চাঁদপুরের ত্রিমোহনায় ধান-চালবোঝাই কার্গো উল্টে ডুবল, অল্পের জন্য রক্ষা ৫ শ্রমিক
- কুমিল্লার চান্দিনায় সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল অটোরিকশাচালক ও কিশোরের
- কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে প্রায় ৫৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
- কুমিল্লা নগরীতে ৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
- কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযান, সাড়ে ৩৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
- চাঁদপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযান; ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
- শহীদ জাহিদের পরিবারের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান, চাকরির আশ্বাস পেলেন মা
- নাথেরপেটুয়ার বড় কাঁচিতে বাস দুর্ঘটনা: একজন নিহত, আহত অন্তত ১৭
- কুমিল্লার আদর্শ সদর উপজেলার গোমতী নদীর চরসংলগ্ন একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
- বরুড়া থানা প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত