বুধবার, ০৮ জুলাই ২০২৬,

শিরোনাম :
  • চাঁদপুরের ত্রিমোহনায় ধান-চালবোঝাই কার্গো উল্টে ডুবল, অল্পের জন্য রক্ষা ৫ শ্রমিক কুমিল্লার চান্দিনায় সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল অটোরিকশাচালক ও কিশোরের কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে প্রায় ৫৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ চার চাকার স্বপ্নে এগিয়ে চলা ভিক্টোরিয়া কলেজের মাইনুল হাসান থানা থেকে ১০০ ফুট দূরে সংঘবদ্ধ চুরি, ১২ লাখ টাকার মালামাল খোয়া কুমিল্লার প্রথম নারী ডিসি রোজী আক্তার সংসদকে পাশ কাটিয়ে নয়, সমতার ভিত্তিতে হোক সব চুক্তি: ডা. শফিকুর রহমান সংসদকে পাশ কাটিয়ে নয়, সমতার ভিত্তিতে হোক সব চুক্তি: ডা. শফিকুর রহমান সাইতলায় মাদকবিরোধী সমাবেশ বিশ্বকাপে কবে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও ব্রাজিল?
  • চাঁদপুরের ত্রিমোহনায় ধান-চালবোঝাই কার্গো উল্টে ডুবল, অল্পের জন্য রক্ষা ৫ শ্রমিক

    চাঁদপুরের ত্রিমোহনায় ধান-চালবোঝাই কার্গো উল্টে ডুবল, অল্পের জন্য রক্ষা ৫ শ্রমিক

    চাঁদপুরে উত্তাল মেঘনার ঘূর্ণিস্রোতে হেলে ডুবে গেল ৫ হাজার বস্তা ধান ও চালবাহী একটি পারবো জাহাজ। বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ৭টায় চাঁদপুরের তিন নদীর মোহনায় এ দুর্ঘটনা ঘটে। তবে অল্প জন্য রক্ষা পান মাঝিমাল্লা সহ ৫জন শ্রমিক।

    কার্গোর চালক এরশাদ মাঝি জানান, গতকাল পাবনা থেকে ৩ হাজার ৫শ বস্তা চাল ও ১হাজার ৫শ বস্তা ধান নিয়ে কার্গো জাহাজটি রওনা দেয়। পরে বুধবার সকাল ৭টায় পুরানবাজার ঘাটের কাছে আসার পর ত্রিমোহন আর প্রচন্ড ঘূর্ণিস্রোতে পড়ে। এক পর্যায়ে কার্গোটি ঘূর্ণীতে উল্টে যায়। এ সময় কার্গোতে থাকা ৫ জন শ্রমিক সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হন। পরে উল্টে যাওয়া কার্গোটি ডাকাতিয়া নদীর পাড়ে ভিড়ানো হয়।

    চাঁদপুর চেম্বার অব কমার্সের পরিচালক ও চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন পাটোয়ারী জানান, ডুবে যাওয়া চাল-ধানগুলো পুরানবাজারের ৭ জন ব্যবসায়ীর। এতে তাদের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে নৌ-পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে।

    স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে পদ্মা-মেঘনা নদী উত্তাল রয়েছে। সকাল থেকে চাঁদপুরে থেমে থেমে বৃষ্টিও হচ্ছে। এতে সৃষ্ট হওয়া ঘূর্ণিস্রোতের মধ্য দিয়েই চাঁদপুরের পদ্মা, মেঘনা ও ডাকাতিহার ত্রি-মোহনা পাড়ি দিচ্ছে শত ছোট বড় নৌযান।


    add