শনিবার, ০৪ জুলাই ২০২৬,

শিরোনাম :
  • চার চাকার স্বপ্নে এগিয়ে চলা ভিক্টোরিয়া কলেজের মাইনুল হাসান থানা থেকে ১০০ ফুট দূরে সংঘবদ্ধ চুরি, ১২ লাখ টাকার মালামাল খোয়া কুমিল্লার প্রথম নারী ডিসি রোজী আক্তার সংসদকে পাশ কাটিয়ে নয়, সমতার ভিত্তিতে হোক সব চুক্তি: ডা. শফিকুর রহমান সংসদকে পাশ কাটিয়ে নয়, সমতার ভিত্তিতে হোক সব চুক্তি: ডা. শফিকুর রহমান সাইতলায় মাদকবিরোধী সমাবেশ বিশ্বকাপে কবে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও ব্রাজিল? কুমিল্লায় মাদক কারবারিদের গুলিতে স্কুলছাত্রসহ আহত ৫ বাংলাদেশ-চীন সম্পর্কে নতুন অধ্যায় চীনের গার্ড অব অনারে প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে শিশুর মৃত্যু
  • দেবিদ্বারে হাসনাত আবদুল্লাহর অনুদানে অসহায় ও কর্মসংস্থানপ্রত্যাশীদের মাঝে চেক ও ইজিবাইক বিতরণ

    দেবিদ্বারে হাসনাত আবদুল্লাহর অনুদানে অসহায় ও কর্মসংস্থানপ্রত্যাশীদের মাঝে চেক ও ইজিবাইক বিতরণ

    কুমিল্লার দেবিদ্বারে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর ঐচ্ছিক তহবিলের অনুদানে অসহায় ও কর্মসংস্থানপ্রত্যাশী মানুষের মাঝে অনুদানের চেক এবং ইজিবাইক (অটোরিকশা) বিতরণ করা হয়েছে।

    শনিবার (৪ জুলাই) সকাল ১০টার দিকে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে অনুদানের চেক ও ইজিবাইকের চাবি তুলে দেন তিনি।

    অনুষ্ঠানে মোট ১৯ জন উপকারভোগীর মধ্যে এক লাখ ৮৩ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। এর মধ্যে ১৮ জনকে ১০ হাজার টাকা করে এবং একজনকে তিন হাজার টাকা প্রদান করা হয়। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আটজন উপকারভোগীর মধ্যে আটটি ইজিবাইক বিতরণ করা হয়।

    ইজিবাইকপ্রাপ্ত উপকারভোগীদের প্রতিদিন ১০০ টাকা করে, অর্থাৎ সপ্তাহে ৭০০ টাকা সঞ্চয় করার আহ্বান জানানো হয়। এ সঞ্চিত অর্থ ভবিষ্যতে গরিব ও অসহায় মানুষের কল্যাণে ব্যয় করা হবে বলে জানানো হয়।

    প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেন, ‘জনগণের কল্যাণে সরকারের বিভিন্ন সামাজিক সহায়তা কার্যক্রম ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হচ্ছে। অসহায়, দরিদ্র ও কর্মসংস্থানপ্রত্যাশী মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

    অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা, সহকারী কমিশনার (ভূমি) মো: ফয়সল উদ্দিনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।


    add