দীর্ঘ প্রতীক্ষার অবসান, আনুষ্ঠানিকভাবে গঠিত হলো নতুন ‘বাঙ্গরা উপজেলা’
- ডেস্ক রিপোর্টার
- প্রকাশ: ৩ জুলাই, ২০২৬ ১৬:৫৪ পি এম
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার জনগণের দীর্ঘ দিনের দাবি ও প্রত্যাশা অবসান ঘটিয়ে অবশেষে মুরাদনগর উপজেলার ২২টি ইউনিয়ন থেকে ১০ টি ইউনিয়ন নিয়ে আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছে নতুন বাঙ্গরা উপজেলা|
প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় বুধবার (১ জুলাই) এ প্রস্তাব অনুমোদন দেয়া হলে বাঙ্গরা ও মুরাদনগর জুড়ে আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়| নতুন উপজেলা প্রতিষ্ঠাকে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের ¯^প্নপূরণ হিসেবে দেখছেন স্থানীয়রা|
উপজেলা অনুমোদনের খবর এলাকায় ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যম, হাটবাজার ও গ্রামাঞ্চলে আনন্দের জোয়ার বয়ে যায়| বিভিন্ন স্থানে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে সাধারণ মানুষ তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন| অনেকেই এটিকে বাঙ্গরা অঞ্চলের ইতিহাসে একটি স্মরণীয় দিন হিসেবে অভিহিত করেন|
জানা যায়, বাঙ্গরাকে উপজেলা করার দাবিতে গত কয়েক বছর ধরে ১০টি ইউনিয়নের জনগণ ধারাবাহিকভাবে আন্দোলন, সভা ও সমাবেশ এবং গণসচেতনতামূলক নানা কর্মসূচি পালন করেন| অন্তর্বর্তী সরকারের সময়ে উপজেলা বাস্তবায়নের প্রাথমিক প্রশাসনিক কার্যক্রম শুরু হয়| পরবর্তীতে স্থানীয় সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বিষয়টি এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন| অবশেষে নিকারের অনুমোদনের মধ্য দিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে|
স্থানীয়দের মতে, এতদিন প্রশাসনিক সেবা গ্রহণের জন্য প্রায় ২০ কিলোমিটার দূরে মুরাদনগর উপজেলা সদরে যেতে হতো| একটি কাজ সম্পন্ন করতেই অনেক সময় পুরো দিন ব্যয় হয়ে যেত| নতুন উপজেলা প্রতিষ্ঠার ফলে সরকারি বিভিন্ন সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাবে এবং সময় ও অর্থ দুটোই সাশ্রয় হবে বলে তাদের প্রত্যাশা|
বাঙ্গরার বিএনপির নেতৃবৃন্দরা বলেন, বাঙ্গরা বাজার থানাবাসী বিভিন্ন প্রশাসনিক দফতরের কাজের জন্য মুরাদনগর উপজেলায় যেতে হতো| এখন আমরা প্রশাসনিক কার্যক্রম নবগঠিত বাঙ্গরা বাজার উপজেলা থেকে নিতে পারবে| বাঙ্গরাবাজার থানাকে উপজেলায় রূপান্তরিত করায় মাননীয় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ দাদাকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করছি|
বাঙ্গরার সুশীল সমাজের ব্যক্তিবর্গরা জানান, বাঙ্গরাকে উপজেলা করা ছিল আমাদের বহু বছরের সপ্ন| ২০১৪ সালে ১০টি ইউনিয়ন নিয়ে বাঙ্গরা থানা প্রতিষ্ঠিত হয়েছিল| আজ উপজেলা অনুমোদন পাওয়ায় পুরো এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে| তারা আরো জানান, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ আমাদের সেই সপ্ন পূরণ করেছেন| তাঁর এই অবদান বাঙ্গরার মানুষ আজীবন কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখবে|
- কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে এনটিভির ২৪তম বর্ষে পদার্পণ উদযাপন
- দীর্ঘ প্রতীক্ষার অবসান, আনুষ্ঠানিকভাবে গঠিত হলো নতুন ‘বাঙ্গরা উপজেলা’
- আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত
- নিকারের অনুমোদন: কুমিল্লায় নতুন ‘বাঙ্গরা’ উপজেলা
- চৌদ্দগ্রামে সেজদারত অবস্থায় মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড
- চার চাকার স্বপ্নে এগিয়ে চলা ভিক্টোরিয়া কলেজের মাইনুল হাসান
- চৌদ্দগ্রাম সীমান্তের শূন্যরেখা থেকে নারীর মরদেহ উদ্ধার
- চার চাকার স্বপ্নে এগিয়ে চলা ভিক্টোরিয়া কলেজের মাইনুল হাসান
- চার চাকার স্বপ্নে এগিয়ে চলা ভিক্টোরিয়া কলেজের মাইনুল হাসান
- সাংবাদিক আবদুর রহমানের পিতার ইন্তেকাল,দাপন সম্পন্ন