কুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে শিশুর মৃত্যু
- ডেস্ক রিপোর্টার
- প্রকাশ: ২২ জুন, ২০২৬ ২০:২১ পি এম
কুমিল্লা নগরীতে মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে স্মৃতি (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২১ জুন) রাতে নগরীর ছোটরা পশ্চিমপাড়া ঈদগাহ এলাকায় এ ঘটনা ঘটে।
সোমবার (২২ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার।
নিহত শিশু স্মৃতি কালিয়াজুড়ি বদরপুর এলাকার বিল্লাল হোসেনের মেয়ে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, নগরীর মফিজাবাদ কলোনিতে শিশুটির নানাবাড়ি। সেখানে তার মামার বিয়ের অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান শেষে মাসহ বাসায় ফিরছিল স্মৃতি। জলাবদ্ধতার কারণে রিকশা না পেয়ে তারা হেঁটেই রওয়ানা দেন। ফুটপাত দিয়ে যাওয়ার সময় স্মৃতি মায়ের হাত থেকে ছিটকে জলাবদ্ধ সড়কের ভাঙা স্ল্যাবের ফাঁক দিয়ে ড্রেনে পড়ে যায়। এসময় আশপাশের লোকজন প্রায় ১৫ মিনিট পর তাকে উদ্ধার করলেও তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় ড্রেন পরিষ্কার ও সংস্কারের কাজ চলছিল। কয়েকটি স্থানে ড্রেনের ঢাকনা খোলা ছিল এবং অনেক স্ল্যাব ভাঙা অবস্থায় ছিল। টানা বৃষ্টির কারণে সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় খোলা ড্রেন ও ভাঙা স্ল্যাব পানির নিচে ঢেকে যায়। এতে পথচারীদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে।
এ বিষয়ে কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, ‘ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। আমি এজন্য দুঃখ প্রকাশ করছি।’
তিনি বলেন, ‘নগরীর অরক্ষিত সবগুলো স্ল্যাব ঢেকে দেওয়া হবে। শিশুটির পরিবারের সঙ্গে দেখা করে সাধ্য অনুযায়ী পাশে দাঁড়ানোর চেষ্টা করবো।’
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, ঘটনাস্থলে পুলিশের টিম গিয়েছিল। এটি একটি দুর্ঘটনা।
- কুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে শিশুর মৃত্যু
- কুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে শিশুর মৃত্যু
- কুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে শিশুর মৃত্যু
- কুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে শিশুর মৃত্যু
- কুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে শিশুর মৃত্যু
- ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল
- কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের নেতৃত্বে শুভ–বাশার
- কুমিল্লা নগরীর রেইসকোর্সে চাঁদা না পেয়ে বিএনপি নেতাকে কোপাল যুবদল কর্মী
- কুমিল্লা নগরীর রেইসকোর্সে চাঁদা না পেয়ে বিএনপি নেতাকে কোপাল যুবদল কর্মী
- মনিরুল হক চৌধুরী এমপির সাথে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের উন্নয়ন শীর্ষক মতবিনিময়