রঙধনু'র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার
সামাজিক সাংস্কৃতিক সংস্থা রংধনু'র আয়োজনে সাংগঠনিক কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ফলাহার অনুষ্ঠিত হয়েছে৷
শুক্রবার (১৯ জুন) নগরীর গ্র্যান্ড ক্যাসেল হোটেল এন্ড রেষ্টুরেন্ট মিলনায়তনে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন থিওসফিক্যাল সোসাইটি কুমিল্লা লজের সাধারণ সম্পাদক চন্দন দাস, ব্যবসায়ী ও সংস্কৃতি অনুরাগী গোলাম কিবরিয়া সুমন। কর্মশালা সঞ্চালনা করেন রঙধনু'র সাবেক সভাপতি আবুল খায়ের টিটু। সভাপতিত্ব করেন রঙধনুর সভাপতি মনির হোসেন।
অনুষ্ঠানের শেষপর্বে আঞ্জুমান মুফিদুল ইসলাম কুমিল্লা শাখার শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে অতিথিরা মৌসুমী ফলাহার করেন৷
উপস্থিত ছিলেন সভাপতি-মনির হোসেন, সাধারণ সম্পাদক- সাইফুল ইসলাম জুয়েল, সহ-সভাপতি- সালেহ আহমেদ সুমন, রাকিবুল হাসান জুয়েল, শাহাদাৎ হোসেন মাছুম, আতাউর রহমান জুয়েল, সাংগঠনিক সম্পাদক- মোশারফ হোসেন রুবেল, ক্রীড়া সম্পাদক- সাব্বির আহম্মেদ, পাঠাগার সম্পাদক-রাহাত রহমান জেনু, নির্বাহী সদস্য জিয়াউর রহমান, আসাদুর রহমান, এরশাদুল হকসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, সামাজিক সাংস্কৃতিক সংস্থা রঙধনু ২০১৩ সালের ১৪ এপ্রিল নগরীর ২০নং ওয়ার্ডের দিশাবন্দ এলাকা থেকে শুরু হয়। সংস্কৃতি-সংষ্কার দূর করিবে অন্ধকার এ স্লোগানে কাজ করছে রঙধনু।
- কুমিল্লা মেডিকেল কলেজের শয্যাসংখ্যা এক হাজারে উন্নীত করা হবে ---মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
- 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ
- কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi
- ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত
- ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ
- ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক
- কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা
- কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২
- কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম
- কথা দিয়ে কথা রাখলেন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান