রবিবার, ০৮ মার্চ ২০২৬,

শিরোনাম :
  • দেশে এ মুহূর্তে তেলের কোনো সংকট নেই- কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী আমিন উর রশীদ কুমিল্লা ভিক্টোরিয়ার ক্যাম্পাস বার্তার সাবেক সম্পাদনা সহযোগী ৪৬তম বিসিএসে প্রথম, সংবর্ধনা ও ইফতার মাহফিল কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)'র পিএইচডি ফেলোস এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল গোমতী চরের মাটি কেটে নদীর গতিপথ নষ্ট করা হচ্ছে;--- হাসনাত আব্দুল্লাহ এমপি বাইউস্টের ১৭তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যাবে না--- ধর্মমন্ত্রী কায়কোবাদ
  • কুমিল্লা ভিক্টোরিয়ার ক্যাম্পাস বার্তার সাবেক সম্পাদনা সহযোগী ৪৬তম বিসিএসে প্রথম, সংবর্ধনা ও ইফতার মাহফিল

    কুমিল্লা ভিক্টোরিয়ার ক্যাম্পাস বার্তার সাবেক সম্পাদনা সহযোগী ৪৬তম বিসিএসে প্রথম, সংবর্ধনা ও ইফতার মাহফিল
    কুমিল্লা মেইল

    মো. রাকিব হোসেন।। 

    কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের দ্বিমাসিক সৃজনশীল মুখপত্র “ক্যাম্পাস বার্তা”-এর উদ্যোগে সংগঠনটির সাবেক সম্পাদনা সহযোগী ও পরিসংখ্যান বিভাগের রবিউল্লাহ সরকার ৪৬তম বিসিএস (শিক্ষা) ক্যাডারে প্রথম স্থান অর্জন করায় সংবর্ধনা ও বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

     

    শনিবার (৭ মার্চ ) ক্যাম্পাস বার্তা কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

     

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আবদুল মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ শাহাদাত হোসেন, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর সম্পা ইয়াছমিন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ রাজু আহাম্মদ, শিক্ষক পরিষদের সম্পাদক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক রতন আলী, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আহাম্মদ কাদের জামান এবং সহকারী অধ্যাপক ওমর ফারুক মজুমদার।

     

     

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যাম্পাস বার্তার সম্পাদক মো. আরমান হোসেন এবং সঞ্চালনা করেন সংগঠনটির নির্বাহী সম্পাদক আবু সাঈদ।

     

    বক্তারা রবিউল্লাহ সরকারের এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়ে বলেন, এ অর্জন কলেজ ও সংগঠনের জন্য গৌরবের। তারা ভবিষ্যতেও তার সাফল্য ও অবদান অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

     

    এ সময় আরও উপস্থিত ছিলেন ক্যাম্পাস বার্তার সাবেক নির্বাহী সম্পাদক সাইফুল ইসলাম সুমন, সাবেক বার্তা সম্পাদক সজিব মাহমুদ, বার্তা সম্পাদক রাকিব হোসেন, সাবেক বার্তা সম্পাদক সীমা আক্তার, সাবেক দপ্তর সম্পাদক মাকসুদুর রহমান, দপ্তর সম্পাদক তামিম হোসেন এবং সম্পাদক সহযোগী সদস্য জুবায়ের, আজমিন রহমান, বিজয় চন্দ্র দাশ ও আকাশ চন্দ্র বিশ্বাস, আফসান অতুল আবির প্রমুখ। 

     

    ইফতার মাহফিলে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

     

    অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

    উল্লেখ্য, ক্যাম্পাস বার্তা ২০০৯ সালের ২১ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়ে শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে কাজ করে যাচ্ছে।


    add