চৌদ্দগ্রামে অবৈধ মাটি কাটায় মোবাইল কোর্ট, ৩ লাখ টাকা জরিমানা
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২৪ ডিসেম্বর, ২০২৫ ১৭:৫৩ পি এম
ছবি সংগৃহীত
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের চন্দ্রপুর এলাকায় অবৈধভাবে সরকারি খালের পাড়ের মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যক্তিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ বুধবার (২৪ ডিসেম্বর ) দুপুর ১২টা ৩০ মিনিটে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে “বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০” এর ১৫ ধারায় ওই ব্যক্তিকে ৩ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্টটি পরিচালনা করেন চৌদ্দগ্রামের সহকারী কমিশনার (ভূমি)। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে চৌদ্দগ্রাম থানার একটি চৌকস পুলিশ টিম।
প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
- কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত
- স্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করেছেন কুমিল্লার সাবেক মেয়র সাক্কু
- গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান
- গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান
- ভুক্তভোগীদের তথ্য ফাঁসের অভিযোগে এপস্টিন-সংক্রান্ত নথি সরাল মার্কিন বিচার বিভাগ
- ভুক্তভোগীদের তথ্য ফাঁসের অভিযোগে এপস্টিন-সংক্রান্ত নথি সরাল মার্কিন বিচার বিভাগ
- ভুক্তভোগীদের তথ্য ফাঁসের অভিযোগে এপস্টিন-সংক্রান্ত নথি সরাল মার্কিন বিচার বিভাগ
- ভয়হীন বাংলাদেশের খোঁজে
- ভয়হীন বাংলাদেশের খোঁজে
- গুপ্ত দলের লোকেরা জালিম হিসেবে আবির্ভূত হয়েছে : তারেক রহমান