সাংবাদিক নির্যাতনের ঘটনায় এমপি বাহারকে শোকজ
- ডেস্ক রিপোর্টার
- প্রকাশ: ২৩ ডিসেম্বর, ২০২৩ ২০:১০ পি এম
কুমিল্লায় একাত্তর টেলিভিশনের সাংবাদিক ও আলোকচিত্রীকে মারধরের ঘটনায় কুমিল্লা-৬ (সদর) আসনের নৌকার প্রার্থী আ ক ম বাহাউদ্দিন বাহার এমপিকে শোকজ করা হয়েছে। আগামী ২৪ ডিসেম্বর তাকে অথবা তার উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে নির্বাচনী অনুসন্ধান কমিটি কুমিল্লা-৬ এর অস্থায়ী কার্যালয়ে হাজির হয়ে দর্শানোর নির্দেশ দেয়া হয়েছে। শুক্রবার (২২ ডিসেম্বর) রাতে কুমিল্লা-৬ সংসদীয় আসনে নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান মো.সিরাজ উদ্দিন ইকবাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়।
এতে উল্লেখ করা হয়,গত ২০ ডিসেম্বর আপনার (এমপি বাহার) নির্বাচনী গণসংযোগকালে কুমিল্লা নগরীর শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের ফটকে আপনার নির্দেশে আপনার নেতাকর্মীরা পেশাগত দায়িত্ব পালনকালে একাত্তর টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক কাজী এনামুল হক ফারুক ও আলোকচিত্রী সাইদুর রহমান সোহাগের ওপর হামলা করে মোবাইল ফোন ও লাইভ ডিভাইস ছিনিয়ে নিয়ে যান। আপনার ব্যক্তিগত সহকারী আলোকচিত্রী সোহাগকে এলোপাতাড়ি মারধর করেন। আপনি সাংবাদিকদের দেখে “কোনো টিভির সাংবাদিক আমার কাভারেজে আসবে না” মর্মে তির্যক মন্তব্য করেন। আপনি একাত্তর টিভির সাংবাদিকদের দেখে তেড়ে আসেন ও অকথ্য ভাষায় গালাগাল করেন। আপনার, আপনার পিএস ও আপনার নেতাকর্মীদের অনুরুপ কার্যকলাপ নির্বাচনী প্রচারকালে উশৃঙ্খল আচরণের সামিল যা অবাধ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশের পরিপন্থী। এতে আপনি, আপনার পিএস ও আপনার নেতাকর্মীরা রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা স্পষ্ট লঙ্ঘন করেছেন মর্মে প্রতীয়মান হয়। এমতাবস্থায় আপনিসহ আপনার পিএস ও বর্ণিত ঘটনার সাথে জড়িত নেতাকর্মীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কেন নির্বাচন কমিশনে সুপারিশসহ প্রতিবেদন প্রেরণ করা হবে না সে মর্মে আগামী ২৪ ডিসেম্বর নির্বাচনী অনুসন্ধান কমিটি, কুমিল্লা-৬ এর অস্থায়ী কার্যালয় কুমিল্লা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল স্বয়ং অথবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে কারণ দর্শানোর জন্য আপনাকে নির্দেশ দেয়া গেলো।
ছবি আছে: ২৩-১২-২০২৩
- কুমিল্লা মেডিকেল কলেজের শয্যাসংখ্যা এক হাজারে উন্নীত করা হবে ---মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
- 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ
- কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi
- ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত
- ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ
- ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক
- কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা
- কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২
- কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম
- কথা দিয়ে কথা রাখলেন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান