বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬,

শিরোনাম :
  • বুড়িচংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা, বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির নির্দেশনা কুমিল্লায় জলাবদ্ধতায়, প্রধানমন্ত্রীর ফোনকলে পরিবর্তন করা হয়েছে এইচএসসি পরীক্ষার কেন্দ্র বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় এনসিপি'র ‘জুলাই পদযাত্রা’ স্থগিত কুমিল্লায় স্ত্রীকে গলা কেটে থানায় স্বামীর আত্মসমর্পণ সব প্রস্তুতি শেষ, শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী চৌদ্দগ্রামে ৭০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক ভিক্টোরিয়া কলেজ রোভার স্কাউটের সিনিয়র রোভার মেট নির্বাচিত মো. ফয়সাল গোমতীর পানি বৃদ্ধিতে কুমিল্লার চরাঞ্চল প্লাবিত, পানির নিচে হাজারো কৃষকের সবজি ক্ষেত বরুড়ায় চলন্ত পিকআপে ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৬ দুর্ধর্ষ ডাকাত গ্রেপ্তার
  • কুমিল্লা সিটি স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

    কুমিল্লা সিটি স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
    ছবি সংগৃহীত

    কুমিল্লা সিটি স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২২নং ওয়ার্ডের হিরাপুর নিজস্ব ক্যাম্পাসের মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

     

    অধ্যক্ষ এম. এম. জহিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা সদর দক্ষিণ প্রেস ক্লাবের সভাপতি, দৈনিক যুগান্তর ও রূপসী বাংলার নিজস্ব প্রতিবেদক হাজী দেলোয়ার হোসেন। 

    বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বেতারের জেলা সংবাদদাতা আবু সুফিয়ান। 

    বিশেষ আকর্ষণ কুমিল্লা মহানগর স্কুলের প্রধান শিক্ষক শাকিল আহম্মেদ সরকার। 

    উপস্থাপনা করেন কুমিল্লা সিটি স্কুলের উপাধ্যক্ষ নাছির উদ্দিন প্রধান।  

     

     

    বক্তারা বলেন, শিক্ষকদের পাশাপাশি সন্তানদের সুশিক্ষায় অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। বক্তারা কুমিল্লা সিটি স্কুলের শিক্ষাব্যবস্থা ও শিক্ষার্থীদের ফলাফলের প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন যে, এই ধারা ভবিষ্যতেও বজায় থাকবে।

     

     

    অনুষ্ঠানে বক্তারা আরও উল্লেখ করেন যে, একটি আদর্শ ও নৈতিকতাসম্পন্ন প্রজন্ম গঠনে শিক্ষক-অভিভাবক উভয়ের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। তারা শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আরও মনোযোগী হওয়ার পাশাপাশি নিয়ম-শৃঙ্খলার মধ্যে থাকার বিষয়েও গুরুত্ব আরোপ করেন।

     

    সমাপনী বক্তব্যে অধ্যক্ষ জহিরুল ইসলাম বলেন, আগামী শনিবার কোটবাড়িতে বার্ষিক আনন্দ ভ্রমণ। নতুন বছরে যুক্ত হবে স্কুল বাস। শিক্ষার মানবৃদ্ধিতে যুক্ত করা হয়েছে নতুন শিক্ষকবৃন্দ।


    add