সর্বমিত্রের মাস্তানি আসলে শিবিরের মাস্তানি : জাহেদ উর রহমান
- ডেস্ক রিপোর্টার
- প্রকাশ: ৬ নভেম্বর, ২০২৫ ১৩:১৩ পি এম
ডেস্ক রিপোর্ট।।
রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমান বলেন, ‘একজন চাকমা সর্বমিত্রকে যখন আমরা দেখি মাস্তানি করে বেড়াচ্ছেন। আসলে তিনি মাস্তানি করছেন, তা নয়, এই মাস্তানি আসলে শিবিরের মাস্তানি। তিনি না বুঝে এটার অংশ হচ্ছেন, কম বুঝে অংশ হচ্ছেন। খানিকটা পরিচিতি তৈরি হচ্ছে, একটা হাইপ তৈরি হচ্ছে, সম্ভবত এটাতে তিনি ট্র্যাপড হয়েছেন।
বুধবার (৫ নভেম্বর) ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘সর্বমিত্রকে দেখলাম একজন ভীষণ বৃদ্ধ মানুষকে লাঠি দিয়ে নাজেহাল করছেন। শুধু তা-ই নয়, ওই ভদ্রলোককে তারা মাদকটাদক নানা কিছু দিয়ে ব্যাখ্যা দিচ্ছেন। প্রক্টোরিয়াল টিমের জ্যাকেট গায়ে দেওয়া একজনকেও দেখলাম লাঠি দিয়ে গুতাগুতি করছেন।
আমি নিশ্চিত নই, প্রক্টরিয়াল টিমেরও এই ধরনের অধিকার আছে কি না।’
তিনি আরো বলেন, ‘আমি আবারও বলছি, এটা আদতে শিবিরের মাস্তানি। তারা রাইটলি একজন মানুষকে সামনে ঠেলে দিয়েছেন, যিনি এমন একটা জায়গায় থেকে উঠে এসেছেন, যেখানের মানুষ নিপীড়িত, তাদের ওপরে নিপীড়নের ইতিহাস আছে সন্দেহ নেই। এসব থেকে উঠে আসা একজন মানুষ নিপীড়ক হয়ে উঠেছেন।
শিবির আসলে তাকে সেখানে ঠেলে দিয়েছে যে জিনিসটা তাকে দিয়ে করানো যাবে।
- কুমিল্লা মেডিকেল কলেজের শয্যাসংখ্যা এক হাজারে উন্নীত করা হবে ---মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
- 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ
- কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi
- ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত
- ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ
- ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক
- কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা
- কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২
- কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম
- কথা দিয়ে কথা রাখলেন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান