রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,

শিরোনাম :
  • পুত্রবধূর অক্সফোর্ডে স্কলারশিপ লাভ, শ্বশুর বাড়িতে সংবর্ধনা চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা বুড়িচংয়ে মাছের প্রজেক্টে বিষ প্রয়োগে লাখ টাকার মাছ নিধন দ্যা থিওসোফিক্যাল সোসাইটি কুমিল্লার কমিটি ঘোষণা সভাপতি ফারুক, সম্পাদক চন্দন কারাগার থেকে বের হয়ে যুবলীগ নেতা ইমরানের হুমকি, থানায় অভিযোগ ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ২৫ বছরপূর্তি উৎসব রমজানে খেজুরের শুল্ক ২৫% থেকে কমে ৫%, আপেল ও মাল্টা আমদানিতেও কর ছাড় বুড়িচংয়ে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ৩১ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি গঠন সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি
  • এতিমদের মুখের খাবার লুটে নিচ্ছে ডাকাতরা, তিন মাসে ১২ গরু উধাও

    এতিমদের মুখের খাবার লুটে নিচ্ছে ডাকাতরা, তিন মাসে ১২ গরু উধাও
    ছবি কুমিল্লা মেইল

    স্টাফ রিপোর্টার:

    কুমিল্লার লাকসাম উপজেলার আজগরা ইউনিয়নের বড়বাম আল-জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় গত ৩ মাসে দুই দফায় ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রের মুখে ডাকাতরা ১২টি দুধের গরু লুট করে, যার মোট মূল্য ২৫ লাখ টাকা।

    সর্বশেষ ঘটনায় শিক্ষক, কেয়ারটেকার ও ছাত্রসহ আটজন আহত হয়েছেন। রোববার (২ নভেম্বর) মাদ্রাসায় গিয়ে এই তথ্য জানা যায়।

    সরেজমিন গিয়ে জানা যায়, খামারের আয় দিয়ে প্রতিষ্ঠানটি চলতো। দুই দফার ডাকাতি ও খামারের বড় গরু লুট হওয়ায় শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ভয় ও আতংক বিরাজ করছে। খামারের এক পাশ খালি পড়ে আছে। বর্তমানে খামারে ১১টি গরু রয়েছে। ডাকাতদলের ব্যবহৃত তুষের বস্তা খামারের সামনে পড়ে আছে, যার মাধ্যমে গরু ভ্যানে তোলা হয়েছিল। এলাকাবাসী গরু উদ্ধার ও ডাকাতদের গ্রেফতারের দাবি জানিয়েছে।

    মাদ্রাসার শিক্ষক হাফেজ আখতার হোসেন জানান, গত শুক্রবার ভোরে একদল ডাকাত দুইটি পিকআপ গাড়ি নিয়ে এসে অস্ত্রের মুখে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থীদের জিম্মি করে। এ সময় শিক্ষকদের মারধর করে তাদের মুঠোফোনগুলো ডাকাতদের কাছে নিয়ে যায়। এরপর তারা মাদ্রাসার পাশ্ববর্তী গরুর খামারে ঢুকে কেয়ারটেকার উৎসব হোসেনকে বেধে একে একে ৫টি গরু পিকআপ ভ্যানে তুলে নিয়ে যায়। এক পর্যায়ে মাদ্রাসা শিক্ষক ও শিক্ষার্থীদের চিৎকারে এলাকাবাসী ছুটে এলে ডাকাতরা পালিয়ে যায়।

    কেয়ারটেকার উৎসব হোসেন জানান, এ গরু খামারের আয়ের অর্থ দিয়ে মাদ্রাসা পরিচালনা করা হয়। এছাড়াও এ মাদ্রাসার খামারে গত তিন মাসে আগে ৭টি গরু ডাকাতির ঘটনা ঘটেছে।

    লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজনীন সুলতানা বলেন, লুট হওয়া গরু উদ্ধার ও ডাকাতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় মাদ্রাসা শিক্ষক ইমরান হোসাইন বাদী হয়ে লাকসাম থানায় একটি মামলা দায়ের করেছেন।


    add