ফেসবুকে বিকৃত ছবি শেয়ার দিয়ে পদ হারালেন জামায়াত নেতা
- ডেস্ক রিপোর্টার
- প্রকাশ: ৪ অক্টোবর, ২০২৫ ০৯:০২ এএম
ফেসবুকে বিকৃত ছবি শেয়ারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইলিয়াস হোসেনকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৮টায় এ তথ্য নিশ্চিত করেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া।
তিনি জানান, মাওলানা ইলিয়াস হোসেনের সদস্য পদ ৩ মাসের জন্য স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তাকে ইউনিয়ন আমিরের দায়িত্ব থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত দিয়েছেন জেলা জামায়াতের আমির মো. বিল্লাল হোসেন মিয়াজী।
শাহজাহান মিয়া বলেন, মাওলানা ইলিয়াস হোসেনের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে অসাবধানতাবশত একটি বিকৃত ছবি শেয়ার করা হয়েছিল। পরে সেটি জেনে সঙ্গে সঙ্গে মুছে ফেলা হয়। তিনি জানান, ওই মোবাইল ফোনটি তার সন্তানরাও ব্যবহার করে, তারাও অসাবধানতাবশত ছবিটি শেয়ার করে থাকতে পারে।
তিনি আরও বলেন, বিষয়টি জানার পর ইলিয়াস হোসেন দুঃখ প্রকাশ করেন এবং শুক্রবার সকালে বসে সমাধানের কথা ছিল। কিন্তু তার আগেই জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা হয়। ইউনিয়ন সভাপতির দুঃখ প্রকাশ ও ক্ষমা চাওয়ার পরও এ হামলা অত্যন্ত দুঃখজনক।
এর আগে শুক্রবার সকালে গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের পালিশারা গ্রামে বিএনপি ও জামায়াতের মধ্যে সং-ঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ২৯ জন নেতাকর্মী আ-হত হন।
স্থানীয়রা জানান, জামায়াত নেতা হাফেজ মো. ইলিয়াস হোসেন তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং কেন্দ্রীয় কমিটির সহ–আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার বিকৃত ছবি শেয়ার করেন। এর জের ধরেই সংঘর্ষের ঘটনা ঘটে। এজন্যই তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
- কুমিল্লায় নোহা মাইক্রোবাস থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার, আটক ২
- বুড়িচংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা, বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির নির্দেশনা
- অফিস চলাকালে প্রাইভেট হাসপাতালে রোগী দেখার অভিযোগ কুমেকের রেডিওলজিস্টের বিরুদ্ধে
- কুমিল্লায় জলাবদ্ধতায়, প্রধানমন্ত্রীর ফোনকলে পরিবর্তন করা হয়েছে এইচএসসি পরীক্ষার কেন্দ্র
- বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
- কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার
- ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় এনসিপি'র ‘জুলাই পদযাত্রা’ স্থগিত
- কুমিল্লায় স্ত্রীকে গলা কেটে থানায় স্বামীর আত্মসমর্পণ
- সব প্রস্তুতি শেষ, শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী
- চৌদ্দগ্রামে ৭০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক