কুমেক হাসপাতালেঃ ঔষধ ক্রয়ের নামে কোটি টাকা লোপাটের অভিযোগ পরিচালক ড্যাবের বিরুদ্ধে
- মো. জমির আলী প্রতিনিধি
- প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৫ ১০:০১ এএম
নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে প্রায় ২৩ কোটি টাকার ওষুধ ও মালপত্র কেনাকাটায় ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এ কাজে হাসপাতালের পরিচালক মাসুদ পারভেজসহ টেন্ডার কমিটির কয়েকজন কর্মকর্তা ও স্থানীয় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নেতারা জড়িত বলে অভিযোগ উঠেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে কুমিল্লা জেলা, মহানগর ও মেডিকেল কলেজ শাখা ড্যাব কমিটির সব কার্যক্রম স্থগিত করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র বলেছে, ২০২৪-২৫ অর্থবছরে হাসপাতালের জন্য ১৩টি টেন্ডারের মাধ্যমে প্রায় ২২ কোটি ৮৪ লাখ টাকার ওষুধ কেনা হয়। অভিযোগ উঠেছে, এসব টেন্ডারে বাজারদরের চেয়ে কয়েক গুণ বেশি দাম দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। উদাহরণ হিসেবে, ইনজেকশন থাওপেন্টাল সোডিয়াম (১ গ্রাম, ৪০০০ ভায়েল) কেনা হয়েছে ৫১ লাখ ৯৬ হাজার টাকায়, যেখানে বাজারমূল্য সর্বোচ্চ ৪ লাখ টাকার বেশি নয়। একইভাবে অ্যারোভাসটাটিন ২০ এমজি ট্যাবলেট কেনা হয়েছে প্রায় ১ কোটি ৭৯ লাখ টাকায়, যা হাসপাতালের জন্য আগামী ১৫-২০ বছরেও খরচ হবে না। শুধু একটি ইনজেকশনই (প্রতি ভায়েল ১০১ টাকার বাজারমূল্যের বদলে ১ হাজার ২৯৯ টাকা দরে) কিনে প্রায় ৪৮ লাখ টাকা লোপাট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এরপর গত সোমবার রাতে সংগঠনের মহাসচিব মো. জহিরুল ইসলাম শাকিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কুমিল্লা জেলা, মহানগর ও মেডিকেল কলেজ শাখা ড্যাব কমিটির সব কার্যক্রম স্থগিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ ও অসাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে একটি তদন্ত কমিটি গঠন করে দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও উল্লেখ করা হয়।
অভিযোগের বিষয়ে ড্যাব কুমিল্লা মহানগরের সাধারণ সম্পাদক আরিফ হায়দার বলেন, ‘এম এম হাসান আমাকে জানিয়েছিলেন—তিনি টেন্ডার কমিটির সভাপতি হতে চান। টেন্ডার-বাণিজ্যের বিষয়ে আমি বিশেষ কিছু জানি না, আমি শুধু যা নির্দেশ দেওয়া হয়েছে, তা-ই করেছি। আমাকে ব্যবহার করে তিনি প্রায় ৮০ লাখ টাকা আত্মসাৎ করেছেন, আমি একটি টাকাও নিইনি। এখন দেখানো হচ্ছে যেন আমি চাঁদাবাজ বা টেন্ডারবাজ। আমি মেডিকেলের কোনো কর্মকর্তা নই, তবুও দায় চাপানো হচ্ছে আমার ওপর।’ তিনি আরও বলেন, ‘সবকিছুর মূল হোতা হাসপাতালের পরিচালক। যাঁর কাছ থেকে টাকা যায়, তিনিই মূলভাবে দায়ী।’
ড্যাব সভাপতি এম এম হাসান বলেন, ‘এগুলো রাজনৈতিক উদ্দেশ্যে তৈরি অভিযোগ। আমি কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নই। কেন্দ্রীয় ড্যাব চাইলে তদন্ত করুক, আমি স্বচ্ছতার পক্ষে।’
কুমিল্লা মেডিকেল কলেজ শাখার ড্যাব সভাপতি মিনহাজুর রহমান তারেক বলেন, ‘কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপির অঙ্গসংগঠনে কোনো দুর্নীতির প্রমাণ থাকলে তা লিখিত আকারে কেন্দ্রীয় ড্যাবে জানাতে হবে। ড্যাব কুমিল্লা শাখা-সংক্রান্ত অভিযোগ ইতিমধ্যে কেন্দ্রীয় ড্যাবে পাঠানো হয়েছে। আমরা চাই, অভিযোগগুলো তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক।’
এ বিষয়ে জানতে চাইলে হাসপাতালের পরিচালক মাসুদ পারভেজ আজকের পত্রিকাকে বলেন, ‘কোনো অনিয়ম হয়নি। কেউ চাইলে তথ্য অধিকার আইনে আবেদন করে যাচাই করতে পারেন।’ জীবনরক্ষাকারী ইনজেকশনের অতিরিক্ত দামের প্রসঙ্গে জানতে চাইলে তিনি এটিকে প্রিন্টিং মিসটেক বলে দাবি করেন।
- কুমিল্লা মেডিকেল কলেজের শয্যাসংখ্যা এক হাজারে উন্নীত করা হবে ---মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
- 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ
- কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi
- ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত
- ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ
- ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক
- কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা
- কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২
- কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম
- কথা দিয়ে কথা রাখলেন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান