‘মা, তুমি হাল ছেড়ে দাও’ আইসিইউ থেকে মাকে লেখা শিশুর চিঠি
- ডেস্ক রিপোর্টার
- প্রকাশ: ২ সেপ্টেম্বর, ২০২৫ ০৭:৪২ এএম
আন্তর্জাতিক ডেস্ক।।
আটটি দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ১৩ বছরের এক চীনা বালক। আইসিইউ থেকে তার মাকে উদ্দেশ্য করে একটি আবেগঘন চিঠি লিখেছে সে।
চিঠিতে তার মাকে জীবন রক্ষাকারী চিকিৎসা বন্ধ করে দিতে অনুরোধ করে বালকটি লিখেছে- মা যেন শুধু শুধু তার জন্য হয়রানি না হয়, তিনি যেন হাল ছেড়ে দেন!
দেশটির স্থানীয় গণমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, লিউ ফুয়ু নামে ওই বালক মধ্য চীনের হেনান প্রদেশের বাসিন্দা। সম্প্রতি কিডনি ফেইলিওরের কারণে তাকে পঞ্চমবারের মতো ঝেংঝো ইউনিভার্সিটির ফার্স্ট অ্যাফিলিয়েটেড হসপিটালের আইসিইউতে ভর্তি করা হয়।
প্রতিবেদন অনুসারে, তার বর্তমান শারীরিক অবস্থা খুব সঙ্গীন, শরীর অত্যন্ত দুর্বল। ওজন কমে হয়েছে ১৫ কেজি।
সংবাদমাধ্যম হেনান টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তার চিকিৎসক হুও ইউফেং জানান, বিভিন্ন ধরনের জটিল রোগে ভুগছে লিউ। যার মধ্যে অন্যতম কিডনি ফেইলিওর।
বালকটির মা লি জানিয়েছেন, আইসিইউতে সাক্ষাতের সময় অত্যন্ত সীমিত। মা ও ছেলের চিঠির মাধ্যমে কথা হয়। মনের কথা চিঠিতে জানান তারা।
এক চিঠিতে লিউ লিখেছিল, মাকে খুব মিস করছে। ওই চিঠি পেয়ে মা দ্রুত হাসপাতালে ছুটে যান। মায়ের মন বলছিল- ছেলে ভালো নেই।
আরেক চিঠিতে লিউ তার মাকে অনুরোধ করে লেখে, ‘মা, চলো ওষুধগুলো ফিরিয়ে দিই। এগুলো কোনো কাজ করছে না। আমি যদি বাড়ি যাই তাহলে সুস্থ হয়ে যাব।’
উত্তরে লি দৃঢ়ভাবে উত্তর দেন, ‘যাই হোক না কেন, আমি তোমাকে বাঁচাবই।’
চিকিৎসকদের মতে, এই মুহূর্তে লিউর জীবন রক্ষাকারী চিকিৎসা বন্ধ করে দিলে ফলাফল মারাত্মক হতে পারে।
এদিকে হৃদয়বিদারক ঘটনাটি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আবেগপূর্ণ সাড়া জাগিয়েছে। চীনা স্থানীয় সংবাদমাধ্যমের কমেন্ট বক্সে পাঠকেরা ছেলেটির সাহস এবং মায়ের অদম্য ইচ্ছার প্রতি সহানুভূতি জানিয়েছেন।
নেটিজেনদের একজন লিখেছেন- বেচারা ছেলে! আশা করি দ্রুত সুস্থ হয়ে উঠবে সে।
আরেকজন মন্তব্য করেছেন, চিকিৎসা বন্ধ করলে সে কম কষ্ট পাবে, তবুও একজন মায়ের পক্ষে সন্তানের বাঁচার আশা ছেড়ে দেওয়া কতটা যন্ত্রণাদায়ক তা আমি বুঝতে পারি।
- কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২
- কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম
- কথা দিয়ে কথা রাখলেন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান
- তদন্ত কমিটির গোলকধাঁধায় ভিক্টোরিয়া কলেজ
- কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক সৃজনশীল সাহিত্য প্রকাশনা উৎসাহের মোড়ক উম্মোচন
- বরুড়ায় শিশু, নারী ও কিশোর-কিশোরীদের উন্নয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত
- ভারী বৃষ্টির দাপট কবে কমবে? আবহাওয়া অধিদপ্তরের নতুন পূর্বাভাস
- সোমবার প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল, যেভাবে জানা যাবে রেজাল্ট
- কুমিল্লা নগরীর ২০ নম্বর ওয়ার্ডে চালু হচ্ছে ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট’
- বরুড়ায় পুলিশের অভিযানে ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার, পালিয়েছে মাদক কারবারিরা