শিবির নেতার কর্মকাণ্ডের প্রতিবাদে ছাত্রদলের দেশ ব্যাপি কর্মসূচি
- ডেস্ক রিপোর্টার
- প্রকাশ: ২ সেপ্টেম্বর, ২০২৫ ০৬:৩৯ এএম
ডেস্ক রিপোর্ট।।
ডাকসু নির্বাচনে বাম জোট সমর্থিত ‘অপরাজেয় ৭১’ ও ‘অদম্য ২৪’-এর প্রার্থী বি এম ফাহমিদা আলমকে এক ফেসবুক পোস্টে গণধর্ষণের হুমকি দেওয়া ঢাবি শিক্ষার্থী আলী হুসেনকে নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির জানিয়েছে, সে শিক্ষার্থী শিবিরের কেউ নয়। তবে ছাত্রদলের দাবি, সেই আলী হুসেন ছাত্র শিবিরেরই নেতা। তার সে কাণ্ডের প্রতিবাদস্বরূপ কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি।
শুধু এই ঘটনাই নয়, সারা দেশে নারী শিক্ষার্থীদের প্রতি ঘটে যাওয়া সাইবার বু-লিয়িংয়েরও প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল। তারই প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছে দলটি। কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ করবে সংগঠনটি। সোমবার এ তথ্য জানানো হয়েছে দলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে।
সে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতির প্রার্থিতার বিরুদ্ধে রিট আবেদনকারী নারী শিক্ষার্থীকে শিবির নেতা কর্তৃক প্রকাশ্যে গণধ-র্ষণের হু-মকি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের হে-নস্তা এবং শিবিরের নেতাকর্মীদের দ্বারা সারাদেশে নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে অব্যাহত সাইবার বু-লিংয়ের প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।’
- কুমিল্লা মেডিকেল কলেজের শয্যাসংখ্যা এক হাজারে উন্নীত করা হবে ---মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
- 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ
- কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi
- ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত
- ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ
- ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক
- কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা
- কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২
- কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম
- কথা দিয়ে কথা রাখলেন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান