কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন ২৮ আগস্ট
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২৫ অগাস্ট, ২০২৫ ০৮:৪৯ এএম
তাপস চন্দ্র সরকার।। আগামী ২৮ আগস্ট বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি কুমিল্লা জেলা শাখার ২০২৫-২০২৬ সনের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার মোঃ আব্দুল হক মজুমদার।
ওই নির্বাচনে ১৫টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দ্বিমুখী হাড্ডাহাড্ডি লড়াই হবে আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় ১৩টি পদের প্রার্থীরা। এরমধ্যে সভাপতি পদে নির্বাচন করছেন সাবেক সভাপতি মোঃ আব্দুল বারী সরদার (বারেক) ও মোঃ মাহাবুবুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছেন মোঃ মজিবুল আলম উজ্জ্বল ও মোঃ মোস্তাফিজুর রহমান ভূঁইয়া জসিম।
এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি পদে মোঃ নজরুল ইসলাম মুন্সী, সহ-সাধারণ সম্পাদক (সিভিলকোর্ট) মোঃ আতাউর রহমান সরকার মাসুদ, সহ-সাধারণ সম্পাদক (ফৌজদারি) মোঃ আবু সায়ের (মুছা), অর্থ বিষয়ক সম্পাদক মোঃ লিটন মিয়া মুন্সি, দপ্তর সম্পাদক মোঃ শাহ জাহান মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ এমরান হোসেন রনি, প্রচার সম্পাদক মোঃ রবিউল বকস, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন এবং নির্বাহী সদস্য মোঃ নুরুল আমিন, মোঃ মাইন উদ্দিন মিয়াজী, মোঃ হেলাল উদ্দিন, মোঃ জহিরুল ইসলাম ও মোঃ ইসমাইল হোসেন।
এদিকে, নির্বাচনে বিজয়ী হতে প্রার্থী, দল ও সমর্থকরা অবলম্বন করেন নানা কৌশল। এসব কৌশল এতটাই গোপনীয় রাখা হয় যে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কেউ যাতে জানতে না পারে। বিজয়ী হতে প্রতিনিয়ত-ই ভোটারদের সাথে কুশল বিনিময় করছেন প্রার্থীরা।
- কুমিল্লা মেডিকেল কলেজের শয্যাসংখ্যা এক হাজারে উন্নীত করা হবে ---মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
- 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ
- কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi
- ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত
- ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ
- ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক
- কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা
- কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২
- কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম
- কথা দিয়ে কথা রাখলেন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান