আমি গৃহবন্দি’, আইনজীবী জেডআই খান পান্নার ফেসবুক পোস্ট
- ডেস্ক রিপোর্টার
- প্রকাশ: ১৬ অগাস্ট, ২০২৫ ০১:০১ এএম
আমি গৃহবন্দি’, আইনজীবী জেডআই খান পান্নার ফেসবুক পোস্ট
নিজের অবস্থান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী জেডআই খান পান্না।
শুক্রবার (১৫ আগস্ট) সংক্ষিপ্ত স্ট্যাটাসে জেডআই খান পান্না লিখেন, ‘আমি গৃহবন্দি। অ্যারেস্ট বা গ্রেপ্তার হইনি। তারপরও গৃহবন্দি।’
এদিকে তিনি কী কারণে বা কারা তাকে গৃহবন্দি করে রেখেছেন- সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। তবে তার এই স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
সম্প্রতি বিভিন্ন সময়ে দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন ও বিচারব্যবস্থার স্বাধীনতা নিয়ে স্পষ্ট অবস্থান নিয়েছেন জেডআই খান পান্না। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধ ও মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার দাবিতে ‘মঞ্চ ৭১’ নামে একটি নতুন প্ল্যাটফর্মের ঘোষণা দিয়েছেন তিনি।
এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মামলায় গত ১৩ আগস্ট জেডআই খান পান্না রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হতে চাওয়ার আবেদন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, কিন্তু তা নাকচ করে দেওয়া হয়।
- ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ
- ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক
- কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা
- কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২
- কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম
- কথা দিয়ে কথা রাখলেন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান
- তদন্ত কমিটির গোলকধাঁধায় ভিক্টোরিয়া কলেজ
- কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক সৃজনশীল সাহিত্য প্রকাশনা উৎসাহের মোড়ক উম্মোচন
- বরুড়ায় শিশু, নারী ও কিশোর-কিশোরীদের উন্নয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত
- ভারী বৃষ্টির দাপট কবে কমবে? আবহাওয়া অধিদপ্তরের নতুন পূর্বাভাস